অবৈধ চাল জব্দ করা নিয়ে শিলচর শহরতলী রামনগরে উত্তেজনা

< 1 - মিনিট |

জব্দ করতে যাওয়া ফুড এণ্ড সিভিল সাপ্লাই এর অভিযানকারী দলের উপর আক্ৰমণ প্ৰতিষ্ঠানের কর্মীর ৷ অভিযানে বাজেয়াপ্ত FCI এর ৪০৫ বস্তা চাল

KRC Times Desk

ভিডিও ফুটেজ

শিলচর রামনগরের লুনিয়া প্ৰাইভেট লিমিটেড নামের একটা গোদামে  FCI এর  প্ৰায় ৪০৫ বস্তা চাউল অবৈধভাবে  মজুত করে রাখার খবর পেয়ে  শিলচর ফুড এণ্ড  সিভিল সাপ্লাই  বিভাগের ইন্সপেক্টর ডি পাঠকের  নেতৃত্বে  একটা দল উক্ত  গোদামে  অভিযান চলায় ৷ এই অভিযান জব্দ হয় এই ৪০৫ বস্তা চাউল ৷ কিন্তু অভিযান চলার  সময়  এই বিভাগীয়  দলের উপর আক্ৰমণ চলায় গোদামের কৰ্মকৰ্তা ৷

গোদাম থেকে চাল নিয়ে যেতে বাধা প্রদান করে ৷ অবস্থা বেগতিক দেখে খবর দেওয়া হয় পুলিশে।পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযান চলাকালীন সময়ে গোদামের কর্মী দ্বারা ইন্সপেক্টরকে ধাক্কা ধাক্কি করা ও অবৈধ মজুদের  পরিপ্রেক্ষিতে  গোদাম মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান ফুড এণ্ড সিভিল সাপ্লাই এর  ইন্সপেক্টর ডি পাঠক ৷

 

জানা যায় যে,  দীর্ঘদিন ধরেই এই গোদামে  FCI এর  চাল মজুত রেখে অবৈধ কারবার চলে আসছে । গোদামে মজুত থাকা চালের পেকেটে  মিজোরাম এর সিল দেখা যায়।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *