অরুনাচল প্রদেশের নাহরলাগুন থেকে শিলচর পর্যন্ত অতি শীঘ্রই ট্রেন চলাচল শুরু করা হবে

< 1 - মিনিট |

এখন শুধু ট্রেন চলাচলের তারিখ ঘোষণা বাকী

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর -অরুনাচল প্রদেশের নাহরলাগুন থেকে শিলচর পর্যন্ত অতি শীঘ্রই ট্রেন চলাচল শুরু করা হবে । এখন শুধু ট্রেন চলাচলের তারিখ ঘোষণা বাকী। সামাজিক সংগঠন ড‌‌‌ শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ বেশ কিছু দিন ধরে এ বিষয়ে দাবি জানিয়ে আসছিল। এই দাবির পরিপ্রেক্ষিতে পরিষদের সভাপতি হারাণ দে কে রেল কর্তৃপক্ষের এক সূত্র থেকে বুধবার এখবর জানানো হয়। এখানে উল্লেখ করা যেতে পারে যে এই মর্মে পরিষদের অনুরোধে ইতিপূর্বে লোকসভা সদস্য কৃপানাথ মালাহ ও রাজ্যসভা সদস্য অজিত কুমার ভূঁইয়া রেলমন্ত্রীর ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *