উদ্ধারের আবেদন আসাম সরকারকে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : অশান্ত মনিপুরে বর্তমান ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন আসামের দুই শতাধিক ট্রাক চালক l বিগত তিন মে থেকে মণিপুরে গোষ্ঠী সংঘর্ষের জন্য ট্রাক নিয়ে বিপদ্মুখী পথে আবদ্ধ হয়ে আছেন ওই ট্রাক চালকরা l কিন্তু মনিপুর সরকারের কোন ধরনের সাহায্য সহযোগিতা মিলেনি তাদের l যার জন্য খাদ্য সংকট সহ বিভিন্ন অসুবিধায় ভুগছেন ট্রাক চালকরা বলে সংবাদ মাধ্যমকে জানান কাছাড় জেলার শিলচর ট্রাক চালক সংস্থার লক্ষ্মীপুর লাল পানি শাখার কর্মকর্তারা l
আবদ্ধ হয়ে থাকা ট্রাক চালকদের অতি শীঘ্রই সুরক্ষিতভাবে উদ্ধার করে আনার জন্য আসাম সরকারের কাছে আবেদন জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা l উল্লেখ্য ,আবদ্ধ হয়ে থাকা ট্রাক চালকদের মধ্যে কেউ সিমেন্ট ,বা কেউ অন্যান সামগ্রী নিয়ে মনিপুরের ইম্ফলের যথাস্থানে আনলোড করে ফেরার পথে এই গোষ্ঠী সংঘর্ষের আতঙ্কে যথাস্থানেই হয়ে পড়েন তারা l


