আগামী ২৯,৩০,৩১অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে শিলচর সিলেট উৎসব

< 1 - মিনিট |

আজাদী কা অমৃত মহোৎসব এবং বাংলাদেশের স্বাধীনতার 50 বছর উপলক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে শিলচর সিলেট উৎসব

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর প্রতিনিধি – আজাদী কা অমৃত মহোৎসব এবং বাংলাদেশের স্বাধীনতার 50 বছর উপলক্ষ্যে 29,30,31অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে শিলচর সিলেট উৎসব। এটা হবে 1স্ট এডিশন। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক মুল উদ্যোক্তা হলেও সহযোগিতা করছে দুটি সংঘটন ইন্ডিয়া ফাউন্ডেশন এবং ফ্রেন্ডস অফ বাংলাদেশ।

এই উৎসবে আসামের রাজ্যাপাল, উত্তরপূর্ব ভারতের কয়েকজন মুখ্যমন্ত্রী,বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী , প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিনিধি, কেন্দ্র সরকারের কয়েকটি বিভাগের উচ্চ পদস্থ আমলারা উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

এছাড়া এদেশের সংস্কৃতি, খাওয়া, ট্রেড এন্ড কমার্স , রেল সড়ক এবং নদী যোগাযোগ, নিয়ে আলোচনা হবে। এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সাংসদ রাজদীপ রায়। এদিকে বাংলাদেশ থেকে আসা অবসর প্রাপ্ত মেজর জেনারেল শামসুল আরেফিন এর বক্তব্য এই সম্পর্ক হাজার বছরের।

এই উৎসবে উপস্থিত থাকবেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী ডা এ কে আব্দুল মোমেন সহ ছয় মন্ত্রী, 12 জন সংসদ, ব্যবসায়ী,বুদ্ধিজীবী, আমলা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিদ্বজনেরা। বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সাংস্কৃতিক আদান প্রদান , শিলচর ঢাকা বিমান পরিষেবা ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে।

বিজ্ঞাপন

Overseas Point Silchar Branch

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *