কথা বলেন বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে
কে আর সি টাইমস ডেস্ক
মানুষে মানুষে ছয়লাপ। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখারও জায়গা নেই। এমনই অভিযোগের পর অভিযোগ জমা পড়েছে অসামরিক উড়ান পরিবহণ মন্ত্রকে। যাত্রীদের ভুরি-ভুরি অভিযোগ পাওয়ার পর সোমবার সকালে আচমকাই দিল্লি বিমানবন্দর পরিদর্শনে গেলেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এদিন সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩-এ আচমকাই পরিদর্শনে যান জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কথা বলেছেন বিমানবন্দরের কর্তাদের সঙ্গে, কেন এত ভিড় হয়, ভিড় কীভাবে কমানো সম্ভব, এই সমস্ত বিষয়ে তিনি কথা বলেছেন।

Follow Us


