আজমলের উপস্থিতি সবসময় বিজেপির ভোট বৃদ্ধি করে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : তালা না থাকলে চাবির কোন মূল্য নেই ।আজমল না থাকলে বিজেপিরও ভোট নেই ।এই মন্তব্য করলেন কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি বলেন,আজমলের উপস্থিতি সবসময় বিজেপির ভোট বৃদ্ধি করে। তাই বিজেপির রাজনীতিতে আজমলের উপস্থিতি অত্যন্ত প্রয়োজন। আজমলকে বা তার দলকে বিজেপির বি টিম হিসেবে অভিহিত করেন তিনি।


