ভোটের ফলাফল বের হবে আগামী 13 মে
কে আর সি টাইমস ডেস্ক
কর্ণাটক : আজ কর্নাটকে বিধানসভা নির্বাচনের ভোট নেওয়া হচ্ছে। সকাল থেকে রাজ্যের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে ছিল ভোটারদের লম্বা লাইন। ভোটের ফলাফল বের হবে আগামী 13 মে। বিধানসভা নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাসক দল বিজেপি প্রচন্ড প্রতিষ্ঠান বিরোধী হওয়ার মধ্যেও তাদের জনপ্রিয়তা ধরে রাখতে পারবে কিনা এটাই বড় প্রশ্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গত কয়েকদিন রাজ্যজুড়ে জোরদার প্রচার চালিয়েছিলেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা বাত্র া একইভাবে প্রচার চালিয়ে ছিলেন ।তাই এখন নির্বাচনকে নিয়ে এখন সারা দেশ জুড়ে আগ্রহ তুঙ্গে।



