বোম্বে হাইকোর্টের বিচারপতি পদে শপথ নিলেন দীপঙ্কর দত্ত
কে আর সি টাইমস ডেস্ক
আরও একজন বাঙালি সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বম্বে হাই কোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত। এদিন সকাল আদালতের ১ নম্বর কোর্ট রুমে বিচারপতি দীপঙ্কর দত্তকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। বিচারপতি , দত্ত শপথ নেওয়ার পর সুপ্রিম কোর্টে মোট বিচারপতির সংখ্যা বেড়ে হল ২৮।সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশের প্রায় আড়াই মাস পরে, বিচারপতি দীপঙ্কর দত্তকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার।

Follow Us


