BARAK|আসামের জমিতে সড়ক নির্মাণ করছে মিজো’রা

< 1 - মিনিট |

অচিরেই পুনরায় গোলমালের আশঙ্কা

অজিত দাস

সামের জমি জবরদখলমুক্ত করতে কাছাড় মিজোরাম সীমান্তে প্রশাসনের উপস্থিতিতে চলছে সড়ক নির্মাণ কাজ। এই সড়ক নির্মাণকে কেন্দ্র করে দু’দিন আগে ঘটে গেছে বিস্তর গোলমাল। উচ্চপদস্থ সরকারী আধিকারিকদের উপস্থিতিতে কাজে বাধা দিতে এগিয়ে আসে কতিপয় মিজো পুরুষ ও মহিলা। এমনকি মিজোদের তরফ থেকে দু দু’বার গ্রেনেড হামলাও চালানো হয় আসামের মাটিতে।  এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে এই আন্তরাজ্যিক সীমান্ত অঞ্চলে।

বর্তমানে কড়া পুলিশি নিরপত্তার মাঝে চলছে নির্মাণ কাজ। এদিকে অপরপ্রান্তে মিজোরাম এর তরফেও নির্মাণ করা হচ্ছে আরেকটি সড়ক।  যার কারণে অতি নিকট ভবিষ্যতেই আবার নতুন করে সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা প্রকট হয়ে উঠছে। এমনিতেই আসামের প্রায় পাঁচ কিলোমিটার জায়গা অবৈধভাবে মিজোরা দখল করে রেখেছে।  ধলাখাল সিন্ধুয়া অঞ্চলে বনবিভাগের লাগানো সেগুন গাছ কেটে এই স্থানে ওরা সুপারী গাছ লাগিয়ে রেখেছে।

এরকম একটা পরিস্থিতিতে ওই প্রান্তে সড়ক নির্মান করাটা বিশেষ তাৎপর্য্যপূর্ণ। উভয় সড়ক দুটি যখন সামনা সামনি চলে আসবে তখন পরিস্থিতি কি মোড় নেয় সেটাই দেখার বিষয়।  স্থানীয়দের মতে এই অবৈধ জবরদখলকারীদের পিছনে মিজোরাম সরকারে প্রচ্ছন্ন মদত রয়েছে। সঙ্গে এই প্রশ্নও উঠে আসছে যে, সাধারণ মিজো নাগরিকরা গ্রেনেড এর মতো অস্ত্র কোথা থেকে পায়? কারা তাদেরকে এসবের যোগান দিয়ে যাচ্ছে?

উল্লেখ্য যে আসাম-মিজোরাম সীমান্ত জমি বিবাদ নিয়ে অতি সম্প্রতিই দিল্লিতে এক উচ্চস্তরীয় বৈঠক হয়। উভয় রাজ্যের আধিকারিক পর্য্যায়ে বিষয়টি সমাধান এর চেষ্টা চলছে। কিন্তু বাস্তবভূমিতে এর কোনো প্রভাব চোখে পড়ছেনা। বিগত কয়েক মাসের মধ্যে কয়েকবার সংঘটিত হয়েছে আগ্রাসনের চেষ্টা। আর এর জেরে প্রতি মূহুর্তে আতঙ্কে ভুগছেন সীমান্ত অঞ্চলে বসবাস করা আসামের নাগরিকরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *