এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রয়াত বরার স্মৃতিতে একটি স্মরণিকা প্রকাশ করা হয়
প্রকৃতি নিউজ কনসার্ন
নগাঁও -আসাম সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের প্রাক্তন সঞ্চালক এবং কবি- লেখক কবীন চন্দ্র বরার প্রথম মৃত্যু বার্ষিকী গত শুক্রবার এখানে পালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রয়াত বরার স্মৃতিতে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। এই স্মরণিকার আবরন উন্মোচন করেন অনুষ্ঠানের মূখ্য অতিথি বিশিষ্ট সাংবাদিক তথা ষ্টেট ইনফরমেশন কমিশনার সমুদ্র গুপ্ত কাশ্যপ সহ বিধায়ক গিরিন বরুয়া, ডঃ ধীরেন বরকাকতি , অবসরপ্রাপ্ত বাস্ত্তুকার ললিত দত্ত, ড তপতী কাশ্যপ, সারা আসাম গ্রামীণ লাইব্রেরী সংস্থার প্রধান বল্লভ দেব শর্মা, জনসংযোগ বিভাগের প্রাক্তন কর্মকর্তা সত্যেন গগৈ, লেখক শিবানন্দ কাকতি ,ও প্রাক্তন এ সি এস অফিসার দল বাহাদুর ছেত্রী প্রমুখ অতিথি গন।
সভায় ভাষন দান কালে অতিথি গন প্রয়াত বরার জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন। তাঁরা বরার সততা ও কর্ম নিষ্ঠা র প্রশংসা করে বলেন যে এধরণের মানুষ বর্তমান যুগে বিরল। মূখ্য অতিথি কাশ্যপ প্রয়াত বরার প্রতিকৃতির সম্মুখে প্রদীপ প্রজ্জ্বলন করেন এবং বলেন যে বরা একাধারে একজন স্পষ্টবাদী সরকারী কর্মকর্তা হিসেবে কাজ করার সঙ্গে সঙ্গে একজন সফল কবিও ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কবীন চন্দ্র বরার পুত্র প্রাঞ্জল বরা -যিনি এম এ সি টি র সদস্য পদে শিলচরে কর্ম রত এই সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন এবং তাঁর পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীমতি ত্রিবেণী শইকিয়া বরা।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


