আসাম সরকারের মৎস্য বিভাগের অধীনে রেফ্রিজারেটর ভ্যান’ ফ্লাগ অফ করে যাত্রা শুরু

< 1 - মিনিট |

শিলচরের মৎস্য বিভাগ কার্যালয়ে ফ্লাগ অফ করে যাত্রা শুরু করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর প্রতিনিধি – আসাম সরকারের মৎস্য বিভাগের অধীনে সুবিধাপ্রাপকদের জন্য বিশেষ প্রকল্প ‘রেফ্রিজারেটর ভ্যান’ ফ্লাগ অফ করে যাত্রা শুরু করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বৃহস্পতিবার শিলচরের মৎস্য বিভাগ কার্যালয়ে এ উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন ড: হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন আসাম সরকার মৎস্য বিভাগের জন্য ও প্রচুর কাজ করছে।

বিজ্ঞাপন

অত্যাধুনিক ভ্যানটির নানা সুবিধার প্রসঙ্গ তুলে ধরে বিধায়ক বলেন নদী কিংবা বিল থেকে মাছ তোলার পর সেগুলো বিভিন্ন বাজারে বিক্রি করতে আনার সময় যাতে নষ্ট না হয় এর জন্যই এই বিশেষ ভ্যানটির ব্যবস্থা করেছে রাজ্য সরকার। যা মাছকে তাজা রাখতে যথেষ্ট কার্যকরী বলেন তিনি। এ বিষয়ে চিন্তা করে আসাম সরকার আরআইডিএফ ফান্ড থেকে হিতাধিকারীর জন্য ১৫ লক্ষ টাকা মূল্যের এই ভ্যানটির ব্যবস্থা করেছে।

যেখানে সরকার আশি শতাংশ সাবসিটি বহন করবে অন্যদিকে বেনিফিশিয়ারি শুধুমাত্র কুড়ি শতাংশ বহন করবে জানান দীপায়ন। হিতাধিকারী রবীন্দ্র দাসের হাতে রেফ্রিজারেটর ভ্যানটি আনুষ্ঠানিকভাবে এদিন সমঝে দেওয়া হয়।

সাংসদ ড. রাজদীপ রায়ের প্রতিনিধি পুলক দাস, বিধায়কের ফিশারি বিভাগের প্রতিনিধি রথীন্দ্র সাহা, পুর প্রতিনিধি দেবাশীষ সোম, বিভাগীয় আধিকারিক ডিএফডিও সেবক হ্যান্ডিক, এফডি শিলচর ব্লক সন্দীপ মিশ্র ছাড়াও কার্যালয়ের অন্যান্য কর্মচারীদের উপস্থিত ছিলেন এ দিনের অনুষ্ঠানে।

বিজ্ঞাপন

KRC TIMES ADVERTISEMENT

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *