জুয়া খেলার জের ধরে হত্যার সন্দেহ নিহতের পরিবারের
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
করিমগঞ্জ : উত্তর করিমগঞ্জের চন্দনপুর গ্রামে একটি পুকুর পাড়ে মৃতদেহ উদ্ধার। জুয়া খেলার জের ধরে হত্যার সন্দেহ নিহতের পরিবারের। মৃত ব্যক্তির নাম জমির উদ্দিন। জানা গেছে, চন্দনপুর গ্রামের একটি স্হানে প্রতিদিন জুয়ার আসর বসে। এলাকার মানুষ ভয়ে কেউ আওয়াজ তুলেন না। জুয়া খেলার ব্যাপারে করিমগঞ্জ পুলিশ সচেতন নয় বলে জানান এলাকার জনগণ। জুয়ার জের ধরে জামির উদ্দিনকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করছে পরিবারের লোকজন। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে পুলিশি তদন্তে ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে।


