নোট বাতিলে ভিন্ন সুর সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতির
কে আর সি টাইমস ডেস্ক
বিচারপতি আবদুল নাজিরের নেতৃত্বে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে নোট বাতিলকে বৈধ বললেও ভিন্ন মন্তব্য করলেন বিচারপতি বি ভি নাগারত্না। তিনি এই সিদ্ধান্তকে ‘বেআইনি’ বললেন। তাঁর মতে, যে লক্ষ্যে নোটবন্দি করা হয়, তা আদৌ পূরণ হয়নি। যদিও সাংবিধানিক বেঞ্চের বাকি চার বিচারপতি নাগারত্নার সঙ্গে একমত হননি। ২০২২ সালের অক্টোবর মাস থেকে নোট বাতিলের মামলা চলছে বিচারপতি আবদুল নাজিরের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে। অন্য চার বিচারপতিরা হলেন বি আর গাভাই, বিচারপতি এএ স বোপান্না, বিচারপতি ভি সুব্রহ্মণ্যম এবং বিচারপতি বি ভি নাগারত্না। বিচারপতি নাগারত্না একমত হননি বাকিদের সঙ্গে। তাঁর মতে, ৬ বছর আগের ওই সিদ্ধান্ত ছিল ‘বেআইনি’। বিচারপতি নাগারত্না বলেন, আমার চোখে নভেম্বরের ৮ তারিখে নোট বাতিলের ঘোষণা ছিল বেআইনি। তবে ২০১৬ সালের সিদ্ধান্তকে এখন আর বাতিল করা সম্ভব নয়।যোগ করেন, এটা ক্ষমতার প্রয়োগ, আইনের পরিপন্থী। তাই বেআইনি।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


