উধারবন্দে ঠাকুর রামকৃষ্ণদেবের মন্দির উদ্বোধন উপলক্ষে দুদিনের উৎসবের সূচনা হলো শনিবার

< 1 - মিনিট |

সকালে ঠাকুর, শ্রীমা ও স্বামীজির প্রতিকৃতি নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উধারবন্দের ভিআইপি সড়ক সহ কালীবাড়িরোড পরিক্রমা করে মন্দিরে গিয়ে শেষ হয়

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : উধারবন্দে ঠাকুর রামকৃষ্ণদেবের মন্দির উদ্বোধন উপলক্ষে দুদিনের উৎসবের সূচনা হলো শনিবার। ওইদিন সকালে ঠাকুর, শ্রীমা ও স্বামীজির প্রতিকৃতি নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উধারবন্দের ভিআইপি সড়ক সহ কালীবাড়িরোড পরিক্রমা করে মন্দিরে গিয়ে শেষ হয়। দুপুরে উপস্থিত ভক্তদের আশীর্বাদ প্রদান করেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণদিশানন্দ মহারাজ ও করিমগন্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী প্রভাসানন্দ মহারাজ। পরে শঙ্কর রায় দুস্হদের বস্ত্র বিতরণ করেন। বস্ত্র তুলে দেন দুই মহারাজ, শঙ্কর রায়, উধারবন্দ রামকৃষ্ণ সেবা সমিতির সভাপতি সোমনাথ দেব সহ অন্য বিশিষ্ট ব্যক্তিরা। রবিবার নবনির্মিত মন্দির উদ্বোধন করেন মহারাজরা। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হচ্ছে মন্দিরে। সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে উধারবন্দে।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *