উধারবন্দ কালীবাড়ি পুজোতে এবার প্রতিমা বরফের আদলে, কৃত্রিম তুষারপাত ও আশীফুট উঁচু মন্দির

< 1 - মিনিট |

প্রদর্শিত প্রতিমা তৈরি বরফের আদলে- তাতে দেখানো হবে কৃত্তিম তুষারপাত

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর প্রতিনিধি – দুর্গাপূজার কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। শারদ উৎসবে মুখর উধারবন্দ। উধারবন্দের কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গা পূজা কমিটির এবারও দর্শক আকর্ষণ করতে প্রস্তুতি নিয়েছে। উধারবন্দের কালীবাড়ি সর্বজনীন দুর্গা পূজা কমিটি অভিনবত্বের দিক থেকে আটত্রিশ বছরের রেকর্ড ভেঙে উনচল্লিশ বছরের পূজোয় নতুন রেকর্ড সৃষ্টি করতে চলেছে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুজো কমিটির কর্মকর্তা জানান, এই পূজার সুচনা করেছিল ক্লাব গ্ল্যাকসির সদস্যরা।

পরে এলাকার বিশিষ্ট জনের অনুরোধে তা পরিবর্তিত করে কালীবাড়ি সর্বজনীন দুর্গা পূজা কমিটি নাম দেওয়া হয়। পূজোর প্রস্তুতি সম্পর্কে তাঁরা জানান ,এবার দর্শকদের নজর কাড়তে প্রদর্শিত প্রতিমা তৈরি বরফের আদলে। তাতে দেখানো হবে কৃত্তিম তুষারপাত। মণ্ডপে রয়েছে অভিনবত্বের ছোঁয়া। আশি ফুট উচ্চতা ও পচাত্তর ফুট চওড়া বিশিষ্ট পুরানিক কাল্পনিক মন্দিরের আদলে বিশাল মণ্ডপ।

এছাড়া বিশেষ পথে থাকবে সুবিশাল হিমালয় পর্বত। তাতে থাকবে কেদারনাথ। কেদারনাথ দর্শন করে দর্শনার্থীরা মণ্ডপ এ দেবী প্রতিমা দর্শণ করবেন। প্রতিমা শিল্পায়নে রয়েছেন মেদিনীপুরের উত্তম জানা। মণ্ডপ সজ্জায় রয়েছেন কাঁথির সত্য রঞ্জন গিরি। আলোর কারসাজিতে রয়েছেন শিলচরের অজিত ভৌমিক।

থাকছে দুটি সুবিশাল তোড়ন ও বারোটি বিশ ফুট উঁচু কলকা। কালীবাড়ি পূজো কমিটির সভাপতি প্রবীর দেব , সাধারণ সম্পাদক শশাঙ্ক শেখর রায় ও পূজা কমিটির উপদেষ্টা মণ্ডলির অন্যতম সদস্য হলেন শংকর রায়।

বিজ্ঞাপন

KRC TIMES ADVERTISEMENT

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *