কিন্তু একজন মানুষের হাতে ও পায়ে মিলিয়ে চব্বিশটি আঙুল পাওয়া প্রায় বিরল ব্যাপার
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
একজন স্বাভাবিক মানুষের হাত পায়ে কতটা আঙুল থাকে ? সহজ উত্তর ২০টি। ব্যাতিক্রমও রয়েছে। কারো কারো হাতে একটা আঙুল বেশি দেখা যায়। কিন্তু একজন মানুষের হাতে ও পায়ে মিলিয়ে চব্বিশটি আঙুল পাওয়া প্রায় বিরল ব্যাপার। এরকম হবারই কথা নয়। জালালপুর চা বাগানে পাওয়া গেছে এমনই এক ব্যক্তিকে। নাম দুলন কর্মকার। তার দুটি হাতে বারোটি ও দুই পায়ে বারোটি আঙুল রয়েছে। দুলনের শুধু চব্বিশটি আঙুলই নয়, তিনি মার্শাল আর্টেও দক্ষ।


