এটা নেহেরুর ভারত নয় : রাজ্যবর্ধন রাঠোর

2 - মিনিট |

জাতীয় রাজনীতিতে নিজেকে নতুন করে তুলে ধরতে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন রাহুল

কে আর সি টাইমস ডেস্ক

চিন যুদ্ধপ্রস্তুতি শুরু করে দিয়েছে, এদিকে মোদি সরকার ঘুমোচ্ছে। শুক্রবার এই ভাষাতেই সীমান্তে চিনা আগ্রাসন নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার পালটা ১৯৬২-র চিন যুদ্ধে হার প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নাম তুলে রাহুলকে তোপ দাগেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি মুখপাত্র রাজ্যবর্ধন রাঠোর। তিনি বলেন, রাহুল গান্ধী চিনের এতটাই কাছে পৌঁছে গিয়েছেন যে তিনি বুঝে যাচ্ছেন, চিন এবার কী করবে।

Advertisement | InfoCom Solutions
Follow Us

কংগ্রেসের ‘ভারত জোড়ো’ যাত্রা বর্তমানে রাজস্থানে পৌঁছেছে। সেখানে দউসা জেলায় ওই রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে পাশে বসিয়ে শুক্রবার রাহুল দাবি করেন, অনুপ্রবেশ নয়, বরং যুদ্ধের ছক কষছে চিন। যুদ্ধের জন্য তৈরি হচ্ছে ওরা। রাহুল অভিযোগ করেন, আমাদের সরকার তা মানতে চাইছে না। কংগ্রেস নেতা দাবি করেন, চিন লাদাখ ও অরুণাচলে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আর ভারত সরকার ঘুমোচ্ছে। রাহুল গান্ধীর এহেন মন্তব্যেই চটেছে গেরুয়া শিবির।

কটাক্ষের সুরে জবাব দিয়েছেন বিজেপি মুখপাত্র রাজ্যবর্ধন রাঠোর। তিনি বলেন, চিনের সঙ্গে ঘনিষ্ঠ রাহুল গান্ধীর। এতটাই ঘনিষ্ঠ যে চিন কী করবে তা আগেভাগে বলে দিতে পারেন। এরপরেই ১৯৬২-র ভারত-চিন যুদ্ধে হারের কথা মনে করিয়ে রাজ্যবর্ধন বলেন, এটা রাহুলে প্রপিতামহ নেহরুর ভারত নয়, যিনি ৩৭ হাজার ২৪২ কিলোমিটার হারিয়েছিলেন ইন্দো-চিন যুদ্ধে। রাজ্যবর্ধন রাঠোর অভিযোগ করেন, জাতীয় রাজনীতিতে নিজেকে নতুন করে তুলে ধরতে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন রাহুল। জাতীয় নিরাপত্তার তোয়াক্কা করছেন না।

ADVERTISEMENT

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *