নতুন বছরে ভারতীয় রেলের উপহার
কে আর সি টাইমস ডেস্ক
বন্দে ভারতের পর প্রযুক্তিগত আরও উন্নয়ন আসছে রেলে। নতুন বছরে ভারতে চলবে হাইড্রোজেন ট্রেনের চাকা। ভারতীয় রেল বারবার দূষণ নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নিয়েছে। যার ফলে ডিজেল চালিত ইঞ্জিনের পরিবর্তে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন ট্রেন চলবে এবার। আগেই রেল মন্ত্রকের তরফে আভাস পাওয়া গিয়েছিল যে, ২০২৩ সালে হাইড্রোজেন ট্রেনের চাকা গড়াবে। চলতি বছরে হরিয়ানার শোনপত থেকে জিন্দ ৮৯ কিলোমিটারের রুটে প্রথম এই ট্রেন চলবে।
হাইড্রোজেন ট্রেন অন্যান্য ট্রেনের মতো বড় হবে না। বগির সংখ্যা হবে বড় জোর ছয় থেকে আটটি। ঘণ্টায় এই ট্রেন দৌড়বে সর্বাধিক ১৪০ কিলোমিটার বেগে। এক্ষেত্রে খরচ বাঁচবে আবার পরিবেশ দূষণ রোধ হবে। সমুদ্রের জল থেকে সহজেই তৈরি করা যাবে হাইড্রোজেন, যার যোগান অফুরন্ত। এখন পর্যন্ত জাপানেই শুধু হাইড্রোজেন চালিত ট্রেন দেখা যায়। এবার ভারতে দেখা যাবে এই ট্রেন।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


