বেকারদের চাকরি প্রদান করা, কর্মসংস্থান না হওয়া পর্যন্ত উপযুক্ত হারে বেকার ভাতা প্রদান বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল
কে আর সি টাইমস ডেস্ক
শিলচর প্রতিনিধি – বেকারদের চাকরি প্রদান করা, কর্মসংস্থান না হওয়া পর্যন্ত উপযুক্ত হারে বেকার ভাতা প্রদান সহ বিভিন্ন দাবিতে ২০ সেপ্টেম্বর মঙ্গলবার যুব সংগঠন এ আই ডি ওয়াই ও’র কাছাড় জেলা কমিটির উদ্দ্যোগে সকাল সাড়ে এগারোটায় একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ শতাধিক যুবক-যুবতীর সঙ্গে সংগঠনের সর্বভারতীয় সভাপতি নিরঞ্জন নস্করও মিছিলে পা মেলান৷ মিছিলে অংশগ্রহণকারী যুবক- যুবতী বেকার সমস্যার সমাধান করা, কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারলে উপযুক্ত হারে বেকার ভাত্তা প্রদান,
চা শ্রমিকদের ব্রম্মপুত্র উপত্যকার সমহারে মজুরি প্রদান, বেকার সমস্যার সমাধানে উপত্যকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা, চাকুরী প্রদানের ক্ষেত্রে দুর্নীতি বন্ধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য হ্রাস করার দাবীতে শ্লোগান দিয়ে রাজপথ মুখরিত করে তুলে৷
মিছিলটি এসে মধ্যশহর সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে সমাবেত হয়৷ সংগঠনের কাছাড় জেলা কমিটির সভাপতি অঞ্জন কুমার চন্দের সমাবেশে সভাপতিত্বে পরিচালিত সভায় উদ্দ্যেশ্য ব্যাখা করেন পরিতোষ ভট্টাচার্য৷

সমাবেশের মুখ্য বক্তা সর্বভারতীয় সভাপতি নিরঞ্জন নস্কর তাঁর বক্তব্যে বলেন যে দেশের যুবক-যুবতীরা আজ বেকার সমস্যায় জর্জরিত৷ তারা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া সত্ত্বেও কেন্দ্র এবং রাজ্য সরকারগুলোর জনবিরোধী নীতির ফলে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে৷ সরকারী প্রতিষ্ঠানগুলোর বেসরকারীকরণের ফলে একদিকে কর্মরত শ্রমিক-কর্মচারীদের ছাঁটাই করা হচ্ছে অন্যদিকে নতুন নিয়োগ হচ্ছেনা বললেই চলে৷ যে সামান্য কিছু হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য ৷
কেন্দ্রে এবং রাজ্যে বি জে পি দল ক্ষমতায় থাকা সত্ত্বেও উপত্যকার একমাত্র বৃহৎ শিল্প প্রতিষ্ঠান পাঁচগ্রাম কাগজ কল বন্ধ; ডলু চা বাগান মিথ্যা অজুহাতে ধ্বংস করে দিয়ে আগামীদিনে তা পুঁজিপতিদের হাতে তুলে দেবে৷ এই সরকার ক্ষমতা দখলের জন্য সাধারণ মানুষের মধ্যে সাম্প্রদায়িক রাজনীতির চর্চা করে ৷
Promotional
তিনি আরও বলেন যে বর্তমান সরকার রাজ্যের বহু বিদ্যালয় একত্রীকরণের নামে বন্ধ করে দিচ্ছে৷ সেই বিদ্যালয়ে আর কোনো শিক্ষক নিয়োগ হবে বেকার যুবকদের কর্মসংস্থানের আরও একটি পথ বন্ধ করে দিচ্ছে৷ এভাবেই মানুষকে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান থেকে টাকার বিনিময়ে শিক্ষা ক্রয় করার দিকে ঠেলে দিচ্ছে৷ সরকার বিভিন্ন সরকারী সংস্থাগুলোকে জলের দামে পুঁজিপতিদের কাছে বিক্রি করে দিচ্ছে ৷

জনগণের করের টাকায় গড়ে উঠা সংস্থাগুলোকে বিক্রি করার কোনো নৈতিক অধিকার এই সরকারের নেই৷ কোনো প্রতিষ্ঠান এই সরকার গড়ে তুলতে পারে নি৷ শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়েই চলেছে৷ কোনো প্রতিশ্রুতিই রক্ষা করতে পারছে না
সরকার তাঁর প্রতিশ্রুতি রক্ষা করতে না পেরে সাধারণ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে চলেছে৷ এই সরকারের সময়ে নারীরাও সুরক্ষিত নয়৷ তিনি এই সব সমস্যার দাবীতে উন্নত নীতি নৈতিকতার আঁধারে তীব্র যুব আন্দোলন গড়ে তুলে
সরকারকে দাবী আদায়ে বাধ্য করার আহ্বান জানান৷ এই সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কাছাড় জেলা কমিটির সম্পাদক বিজিৎ কুমার সিনহা৷


