ওড়িশায় রহস্যমৃত্যু দুই রুশ নাগরিকের

< 1 - মিনিট |

রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের

কে আর সি টাইমস ডেস্ক

ওড়িশায় রায়গড়ায় কয়েক দিনের ব্যবধানে রহস্যমৃত্যু হয়ছে দুই রুশ নাগরিকের। ভারতে ঘুরতে এসে রায়গড়ার হোটেলে উঠেছিলেন তাঁরা। এর মধ্যে পাভেল আন্থভের ছিলেন পুতিন বিরোধী রুশ রাজনীতিক। এরপরই প্রশ্ন ওঠে, দুই রুশ নাগরিকের মৃত্যুর পিছনে পুতিনের হাত রয়েছে কিনা। এবার এই ঘটনায় তৎপর হল জাতীয় মানবাধিকার কমিশন। রায়গড়ের পুলিশ সুপারের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। আগামী ৪ সপ্তাহের এই রিপোর্ট দিতে হবে পুলিশকে। নিজের ৬৫তম জন্মদিন উপলক্ষে ভারতে ঘুরতে এসেছিলেন পাভেল আন্থভ। সঙ্গে ছিলেন আরও ৩ জন। তাঁরা ২১ ডিসেম্বর ওড়িশার রায়গড় জেলার একটি হোটেলে ওঠেন।

২২ ডিসেম্বর হোটেলের ঘরে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ভ্লাদিমির বিদেনভকে। হোটেল কর্মীরা রুশ পর্যটককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর মৃত্যু হয়। প্রাথমিক ভাবে মনে করা হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে বিদেনভের মৃত্যু হয়েছে। তাঁর ঘর থেকে প্রচুর পরিমাণে মদের বোতল উদ্ধার হয়েছিল। দু’দিন পর ২৪ ডিসেম্বর হোটেলের ৪ তলা থেকে পড়ে মৃত্যু হয় রুশ রাজনীতিক পাভেলের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *