প্রশাসনের পক্ষ থেকে এটাও স্পষ্ট করে দেওয়া হয় যে SOP বহির্ভূত যেকোনো এক্টিভিটিকেই কোনোভাবেই ছাড় দেওয়া হবেনা
KRC Times Desk
বর্তমান করোনা পরিস্থিতিতে রাজ্যের কিছু জেলাতে পজিটিভ সংখ্যা কমেছে l আর কিছু জেলায় পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করছে l রাজ্যের বেশ কয়টি জেলায় সান্ধ আইনে শিথিলতা জারি করা হলে ও কাছাড় জেলায় কমেনি প্রজেটিভ সংখ্যা ও মৃত্যুর হার l
বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে যারা দ্বিতীয় ডোজ ভ্যাকসিন সম্পন্ন হয়ে গেছে এবং যাদের একবার পজেটিভ হয় বর্তমানে নেগেটিভ আছেন ,তারা সান্ধ্য আইন উলঙ্গন করে অযথা রাস্তায় ঘোরাফেরা করছেন l
জেলা প্রশাসনের বারবার সতর্ক করা সত্ত্বেও কিছু কিছু লোক বাজার করার বাহানায় প্রত্যেকদিন খুব অল্পসংখ্যক জিনিসের জন্য বাজারে যাচ্ছেন নিয়মিত মাস্ক পরিধান করছেন না ,সামাজিক দূরত্ব বজায় রাখছেন না l তাই জেলা প্রশাসন বাধ্য হয়ে কড়া পদক্ষেপ হাতে নেওয়ার সিদ্ধান্ত নেয় l
জেলা উপায়ুক্ত কীর্তি জল্লী ও পুলিশ অধীক্ষক বৈভব নিম্বালকার চন্দ্রকান্ত ১৫জুন সান্ধ্য আইন চলাকালীন এক অভিযান চালিয়ে ৫০ জনেরও অধিক কোভিড আইন অমান্যকারীদের গ্রেফতার করে শিলচর সদর থানায় নিয়ে যান l
সাংবাদিকদের সাথে কথোপকথনে সর্ব সাধারণকে কভিড প্রটোকল সঠিক ভাবে পালন করার অনুরোধ জানানোর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে এটাও স্পষ্ট করে দেওয়া হয় যে SOP বহির্ভূত যেকোনো এক্টিভিটিকেই কোনোভাবেই ছাড় দেওয়া হবেনা। প্রয়োজনে কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহন করতে প্রশাসন প্রস্তুত।


