প্রশিক্ষক হিসেবে রয়েছেন বাবুল দাস
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সংস্কৃতি উপসমিতির উদ্যোগে এবং করিমগঞ্জ জেলা সমিতির ব্যবস্থাপনায় শনিবার করিমগঞ্জ বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে শুরু হল দু-‘দিনের বাংলা লোকসঙ্গীত কর্মশালা৷ এতে অংশগ্রহণ করছেন জেলার বিভিন্ন স্কুল এবং সাংস্কৃতিক সংস্থার মোট ৬২ জন ছাত্রছাত্রী৷ এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন কলকাতার বিখ্যাত সুরমা দোহারের অন্যতম শিল্পী করিমগঞ্জের সন্তান বাবলু দাস৷ তিনি এই দু-দিন কর্মশালার কারিগরি অধিবেশনগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবেন৷ সঙ্গে থাকবেন রণধীর রায়, শিল্পী ভট্টাচার্য, অরূপরতন দাস সহ অন্যান্য স্থানীয় শিল্পীরা৷

Follow Us


