কাকভোরে ভয়ঙ্কর দুর্ঘটনা

< 1 - মিনিট |

মধ্য প্রদেশে মন্দিরের চূড়ায় ধাক্কা মারলো এক বেসরকারি সংস্থার বিমান

কে আর সি টাইমস ডেস্ক

কাকভোরে ভয়ংকর দুর্ঘটনা। মন্দিরের চূড়ায় ধাক্কা মারল এক বেসরকারি সংস্থার প্রশিক্ষণরত পাইলটের বিমান। ঘটনাটি ঘটেছে মধ্যেপ্রদেশের রেওয়া জেলায়। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে প্রশিক্ষণরত পাইলটের। আহত হয়েছেন আরও একজন।স্থানীয় সূত্রের খবর, ওই ছোট বিমানটি একটি বেসরকারি সংস্থার। ট্রেনি পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার কাজে বিমানটি ব্যবহার কর‍ত বেসরকারি সংস্থা।

শুক্রবার সকালেও চোরহাট এয়ারস্ট্রিপ থেকে সেটি প্রশিক্ষণের উদ্দেশ্যেই একজন ট্রেনি এবং একজন পাইলটকে নিয়ে উড়েছিল। স্থানীয় সূত্রের খবর, ভোরবেলা ডুমরি গ্রামের কাছে একটি উঁচু মন্দিরের চূড়ায় ধাক্কা মারে বিমানটি। সঙ্গে সঙ্গে সেটি ভেঙে পড়ে। বিমানটিতে আগুন লেগে যায়। দ্রুত স্থানীয়রা ছুটে গিয়ে উদ্ধারকাজে হাত লাগান।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *