এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মিলটিকে বাঁচাতে সরকারের এগিয়ে আসা উচিৎ
KRC Times Desk
কাছাড় এবং নগাঁও কাগজকলের নিলাম সাময়িকভাবে স্থগিত হওয়ার পর কাগজকল দুটোকে অধিগ্রহন করে পুনরুজ্জীবিত করতে সরকারে কাছে দাবী জানাল সদৌ কাছাড়-করিমগঞ্জ-হাইলাকান্দি ছাত্র সংস্থা (আকসা)। কেরালা সরকার যেভাবে “হিন্দুস্তান প্রিন্ট প্রাঃ লিমিটেড কে পুনরুজ্জীবিত করেছে সেই প্রসঙ্গ উল্লেখ করে ঠিক সেভাবেই আসাম সরকারেরও পদক্ষেপ গ্রহন করা জরুরী বলে অভিমত ব্যক্ত করেন সংগঠনের মূখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ।
শনিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আকসার কর্মকর্তারা জানান কল দুটো বন্ধ হওয়ার ফলে চরম অর্থনৈতিক দূর্দশার মধ্যে দিনযাপন করতে হচ্ছে, এমনকি অনাহারে ও বিনা চিকিৎসায় এ পর্য্যন্ত ৮৯ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।
সরকারী অধীনস্থতায় কাগজকল দূটি পুণঃ চালু করার ব্যাপারে বরাকের ১৫ জন বিধায়ক ও ২ জন সাংসদ যেন একযোগে রাজ্য সরকারকে চাপ দেন সেই আবেদনও করা হয় সংস্থার পক্ষ থেকে।
এছাড়াও পূর্ববর্তী সরকারের আমলে কাছাড় কাগজকলে যেসব দূর্নীতি সংঘটিত হয়েছে সেসবের উচ্চ পর্য্যায়ের তদন্ত করে দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি প্রদানেরও দাবী জানান সংস্থার মূখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ।
গেইটের দুই “পিলার” তৈরী করতে দশ লক্ষ !! হরির লুট “মডেল ভিলেজ” ছোট দুধপাতিলে


