উত্তম মাধ্যম দিয়ে গলায় জুতার মালা পরিয়ে পুলিশের হাতে সমঝে দেন লম্পট সুমন রায়কে উত্তেজিত জনগণ
কে আর সি টাইমস ডেস্ক
শিলচর প্রতিনিধি – কাছাড়ের কাটিগড়ার বরইতলী গ্ৰামে জনতার হাতে আটক সুমন রায় নামের এক ব্লেকমেইলার। কাটিগড়ার বরইতলী গ্ৰামে এক কুখ্যাত ব্লেকমিলারকে পাকড়াও করে স্থানীয় জনতা। বরইতলী গ্রামের সুমন রায় পেশায় বাইক ম্যাকানিক্স কিন্তু তার আসল পেশা ব্লেকমিলিং।
দীর্ঘ দিন থেকে গ্রামের ভিন্ন পরিবারের যুবতী ও গৃহবধূদের নামে সামাজিক মাধ্যমে অশ্লীল মন্তব্য করেছে , আর অশ্লীল মন্তব্য গুলি whatsapp যুগে যুবতী ও গৃহবধূদের মোবাইলে প্রেরণ করে বলে অভিযোগ গ্রামবাসীর।
কুখ্যাত সুমনের এহেন কাণ্ডে অনেক গৃহবধূদের পারিবারে বিশৃংখলার সৃষ্টি হয়েছে। কালাইন থানায় অনেক গৃহবধূ ও যুবতিরা এনিয়ে একাধিক মামলা দায়ের করেছেন কিন্তু কালাইন পুলিশ সুমনকে সনাক্ত করে আটক করতে পারেনি। অবশেষে আজ গ্রাম বাসীর কাছে ধরা পড়ে ব্লেক মিলার সুমন রায় ।
হাতে হাতে চপ্পল আর ঝাড়ু নিয়ে জমায়েত হন ভূক্তভুগি মেয়ে থেকে শুরু করে গৃহবধূরা, উত্তম মাধ্যম দিয়ে গলায় জুতার মালা পরিয়ে পুলিশের হাতে সমঝে দেন লম্পট সুমন রায়কে উত্তেজিত জনগণ।
অন্যদিকে ভূক্ত ভুগি মহিলার দল কালাইন থানায় উপস্থিত হয়ে সুমন রায় এর সহিত জড়িত থাকা বাকি অপরাধিদের তিন দিনের ভিতর আটক না করলে বৃহত্তর গন আন্দোলন গড়ে তুলতে পিছ পা হবেন না বলে সাফ জানিয়ে দেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন


