কাছাড় জিলা কালারিপাট্টু এসোসিয়েশনের উদ্যোগে খেলো ইন্ডিয়া প্রতিযোগীতায় অংশগ্ৰহনের বাছাই ও প্রশিক্ষন শিবির করা হয়

2 - মিনিট |

২৭ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে ৮ জন মেয়ে ও ৫ জন ছেলেকে কাছাড় জিলা থেকে বাছাই করা হয়েছে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

আগামী সর্বভারতীয় খেলো ইন্ডিয়া প্রতিযোগীতায় অংশগ্ৰহনের উদ্দেশ্যে রবিবার শিলচর হাইলাকান্দি রোড স্থিত কাছাড় জিলা কালারিপাট্টু এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এই প্রথমবারের মতো বাছাই ও এক প্রশিক্ষন শিবিরের আয়োজন করেন উক্ত এসোসিয়েশনের সভাপতি সুদীপ পাল এবং বরাক উপত্যকার ইনচার্জ তথা কাছাড় জিলার সাধারন সম্পাদক রামজয় দাস ও কোষাধ্যক্ষ সঞ্জীব সরকার মহাশয়েরা।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সেদিন খেলো ইন্ডিয়ার অংশগ্ৰহনের বাছাই জন্য গুয়াহাটী থেকে বাছাইয়ের উদ্দেশ্যে আসা আসাম রাজ্যিক কালারিপট্টু এসোসিয়েশনের সাধারন সম্পাদক পাপ্পু খান বলেন,আগামী ৩১জানুয়ারী থেকে১০ ফেব্রুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হওয়া পঞ্চম বার্ষিক খেলো ইন্ডিয়া ইয়ুথ গেইমসে অংশগ্ৰহনের বাছাই এর জন্য আজ এখানে সকাল থেকে ২৭জন ছাত্র-ছাত্রীদের মধ্যে ৮ জন মেয়ে ও ৫ জন ছেলেকে কাছাড় জিলা থেকে বাছাই করা হয়েছে

এবং আগামী ১৯ ও ২০ ডিসেম্ভড়ে গুয়াহাটীতে সেই ১৩ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে আসাম রাজ্যিক চূড়ান্ত বাছাই প্রক্রিয়ার মাধ্যমে যে কয়েকজন স্থান পাবেন সেই খেলোয়াড়রা মধ্যপ্রদেশের ভূপালে অনুষ্ঠিত হওয়া পঞ্চম বার্ষিক সর্বভারতীয় খেলো ইন্ডিয়া প্রতিযোগীতায় অংশগ্ৰহনের সুযোগ পাবেন।তিনি আশা করছেন এই বছর কাছাড় জিলা কালারিপাট্টু এসোসিয়েশনের ১৩ জন ছাত্র-ছাত্র সবচেয়ে বাছাইয়ে স্থান পাবে ও পদক আনতেও সক্ষম হবে।

রাজ্যিক সহ-সম্পাদক সফিকূল রহমান বলেন,এই অঞ্চলে বসবাসকারী ছেলে-মেয়েদের মধ্যে কালারিপাট্টু বা মার্সল আর্ট শিক্ষার সহ শরীরিক ব্যয়াম চচ্চার প্রবণতা বেশী আছে,তাই এখান থেকে আগামী দিনে প্রচুর কাছাড় জিলা কালারিপাট্টু এসোসিয়েশনে প্রশিক্ষনার্থী ছাত্র -ছাত্রীরা রাজ্যিক-রাষ্ট্রীয় ও আন্তজাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্ৰহণ করবে বলে আশাবাদী।

সবশেষে কাছাড় জিলা কালারিপাট্টু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার ইনচার্জ রামজয় দাস বলেন,কালারিপাট্টু খেলাটির সৃষ্ঠিটা আমাদের দেশের কেরেলা রাজ্যে হয়েছিল তাই আমরা এই খেলাটিকে জাতীয় খেলা হিসাবে মানি।এই কালারিপাট্টু খেলার অনুশীলনের মাধ্যমে নিজের শরীরকে ফিট রাখা এবং শক্রদের মোকাবিলা অনায়াশে করা যায়।

পৃথিবীর যতগুলো মার্সাল আর্ট বা থাইকুন্ড খেলা আছে তাদের মধ্যে কিন্তু সবচেয়ে পুরোনো হচ্ছে কালারিপাট্টু খেলাটি।গত বছরের চতুর্থ বার্ষিক হরিয়ানায় অনুষ্টিত হওয়া সর্বভারতীয় খেলো ইন্ডিয়া প্রতিযোগীতায় অংগ্ৰহন করেন আমাদের এই কাছাড় জিলা কালারিপাট্টু এসোসিয়েশনের ছাত্রী তামিমা চৌধুরী,তাই এইবার আশাবাদী আরো কয়েকজন ছাত্র -ছাত্রী আগামী খেলো ইন্ডিয়া প্রতিযোগীতায় অংগ্ৰহন করবেন ও পদক দখল করতে সক্ষম হবেন।সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসাম রাজ্যিক কালারিপট্টু এসোসিয়েশনের সহকারী শিক্ষক সারফরাজ আলি সহ আরো অন্যান্যরা।

Advertisement | 5E For Success

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *