উল্লেখ্য যে চন্দ্র নাথ পুর ও অরুনাচল জংশনের মধ্যে রেল লাইন চালু হলে মনিপুরের সঙ্গে দেশের বাকী অংশের রেল পথের দূরত্ব কমে যাবে
প্রকৃতি নিউজ কনসার্ন
শিলচর – কাছাড় জেলার চন্দ্রনাথ পুর থেকে অরুনাচল জংশন পর্যন্ত একটি নতুন রেল লাইন নির্মাণ করার উদ্দেশ্যে রেলওয়ে বোর্ড সার্ভে করার জন্য মঞ্জুরী দিয়েছে । রেলওয়ে সূত্র থেকে জেড আর ইউ সি সির সদস্য বিশিষ্ট সাংবাদিক হারাণ দেকে এতথ্য জানিয়ে বলা হয় যে এই সার্ভের কাজ আগামী দুতিন মাসের মধ্যেই শুরু করা হবে ।
এ প্রসঙ্গে সামাজিক সংগঠন ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের সভাপতি হারাণ বাবু সাংবাদিকদের বলেন যে গত কয়েক বছর ধরে পরিষদ প্রথম অবস্থায় চন্দ্র নাথ পুর থেকে ময়নার বন্ধ পর্যন্ত নতুন রেল পথ বসানোর দাবি করে আসছিল। রেল বিভাগ অরুনাচল কে উন্নত করে তোলার পরিপ্রেক্ষিতে পরিষদ পরবর্তী সময়ে চন্দ্র নাথ পুর থেকে অরুনাচল জংশন পর্যন্ত রেল লাইন বসানোর দাবি জানালে রেল বোর্ড এতে সম্মতি দেয়।
উল্লেখ্য যে চন্দ্র নাথ পুর ও অরুনাচল জংশনের মধ্যে রেল লাইন চালু হলে মনিপুরের সঙ্গে দেশের বাকী অংশের রেল পথের দূরত্ব কমে যাবে – যেহেতু মনিপুরের ট্রেন গুলো কে এই নতুন পথে বদর পুর না গিয়েই কম দূরত্বের পথে যাতায়াত করতে হবে। এছাড়া এতে শিলচর সহ পূর্বাঞ্চল রেল যাত্রী গনও এই কম দূরত্বের ট্রেনের দ্বারা উপকৃত হবেন।


