কাছাড় জেলা যুব কংগ্রেসের মিছিল ও বিক্ষোভ প্রদর্শন শিলচরে

2 - মিনিট |

যুব কংগ্রেসের অভিযোগ, যখনই সাধারণ মানুষ নিজের অধিকার নিয়ে প্রতিবাদে নামে তখনই বর্তমান সরকার ক্ষমতার বলে সাধারণ মানুষের আওয়াজকে চাপানোর চেষ্টায় মেতে উঠে

অজিত দাস

নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও পেট্রল ডিজেলের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি ও বেকারত্বের বিরুদ্ধে কাছাড় জেলা যুব কংগ্রেসের মিছিল ও বিক্ষোভ প্রদর্শন শিলচরে। কাছাড় জেলা যুব কংগ্রেসের সভাপতি রণজিৎ দেবের নেতৃত্বে সোমবার দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদী মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে শহীদ ক্ষুদিরাম বসু মূর্তীর পাদদেশে এসে পৌঁছাতেই তাদের আটকে দেয় সদর পুলিশ l অবরুধ স্থলেই বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে গোটা এলাকার আকাশ বাতাস মুখরিত করে তোলেন যুব কংগ্রেসীরা ।

দেশ সহ রাজ্যের ক্ষমতায় আসিন সরকারের অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে এদিন বিভিন্ন প্রশ্ন তোলেন যুব কংগ্রেসিরা। এদিন কালো পোষাক পরিধান করে সরকারের বিরুদ্ধে সড়ক অবরোধ গড়ে তোলার প্রচেষ্টা করলে পুলিশ বাধা দেওয়ায় পুলিশ ও সিআরপিএফ বাহিনীর সঙ্গে আন্দোলনকারীরা তীব্র বিতর্কে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা মূল্যবৃদ্ধি রোধ ও বেকারত্বের বিরুদ্ধে সোচ্চার যুব কংগ্রেসের আন্দোলনকে নিয়ন্ত্রণ করতে পুলিশ প্রশাসনকেও বাকযুদ্ধে মেতে উঠতে দেখা যায়।

Advertisement

পরিস্থিতির অবনতি হলে পুলিশ ও সিআরপিএফ বাহিনী আন্দোলনকারীদের গ্রেফতার করে শিলচর সদর থানায় পাঠিয়ে দেয় । যুব কংগ্রেসের অভিযোগ, যখনই সাধারণ মানুষ নিজের অধিকার নিয়ে প্রতিবাদে নামে তখনই বর্তমান সরকার ক্ষমতার বলে সাধারণ মানুষের আওয়াজকে চাপানোর চেষ্টায় মেতে উঠে।

এমতাবস্থায় সাধারণ মানুষের অধিকার রক্ষা আজ প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে।তাই নিজের অধিকার আদায়ের লক্ষ্যে যুব কংগ্রেস কালো পোষাক পরিধান করে জোরালো প্রতিবাদের মাধ্যমে মূল্যবৃদ্ধি রোধ সহ বেকারত্ব দূর করতে এদিন সরকারের উপর চাপ সৃষ্টি করেছে।যদি সরকার তাদের দাবি পূরণ না করেন তাহলে আগামীতে আন্দোলন আরও ভয়াবহ রূপ ধারণ করবে বলেও এদিন কড়া ভাষায় হুসিয়ারি দিয়েছেন যুব কংগ্রেসের কর্মকর্তারা।

Advertisements | 5E For Success

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *