এ পর্যন্ত মোট চারজন চিতা বাঘের কবলে আহত হয়েছেন
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর প্রতিনিধি– কাটিগড়ার কালাইন ভৈরবপুরে চিতা বাঘের আতঙ্ক । এ পর্যন্ত মোট চারজন চিতা বাঘের কবলে আহতহয়েছেন। ঘটনাটি সংগঠিত হয়েছে আজ সোমবার সাত সকালেই । এলাকার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে । বন্ধ করে দেওয়া হয়েছে স্বাভাবিক চলাচল। আফতাব উদ্দিন, আতাব উদ্দিন , দিলুয়ার হুসেন এবং আছমা বেগম গুরুতর আহত ।
হাতে হাতে লাটি নিয়ে গ্রামের যুবকরা চিতা বাঘের সন্ধানে বেরিয়ে পড়েছেন। খবর দেওয়া হয়েছে কালাইন বন বিভাগকে । গ্রামের ধান খেতে লুকিয়ে আছে দুই দুটি চিতা। বন বিভাগের কর্মীরা যদিও ঘটনাস্থলে উপস্থিত কিন্তু সন্ধান নেই চিতার । চাঞ্চল্য বিরাজ করছে এলাকা জুড়ে , অনুমান করা হচ্ছে বিগত বন্যার সময় চিতাবাঘ গুলি বড়াইল পার্বত্য এলাকা থেকে ভৈরবপুর এসেছে

Follow Us


