কাশী বিশ্বনাথের গুরুত্ব অপরিসীম, বললেন মনসুখ
কে আর সি টাইমস ডেস্ক
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া রবিবার সকালে বারাণসীর কাল ভৈরব মন্দিরে পুজো দিয়েছেন। পাশাপাশি কাশী বিশ্বনাথ মন্দিরেও পুজো দেন তিনি। বারাণসীর দুই মন্দিরে পুজো দেওয়ার সময় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী নীতাবেন মান্ডভিয়া। কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার পর মনসুখ জানিয়েছেন, হিন্দু শাস্ত্র অনুসারে ভগবান কাশী বিশ্বনাথের গুরুত্ব অপরিসীম। আমি আগেও এখানে এসেছি, কিন্তু এবার দেখলাম সুযোগ-সুবিধা বেড়েছে।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


