১ রাজীব গান্ধী হত্যাকাণ্ডের ছয়জনকে মুক্তি দিল সুপ্রিম কোর্ট
২ কংগ্রেস সংবিধানকে রক্ষা করেছিল বলেই নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হতে পেরেছেন/বললেন মল্লিকার্জুন খারগে
৩ ১৮ নভেম্বরের বরাক-বনধকে সমর্থন জানালেন কমলাক্ষ দে পুরকায়স্থ
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1- রাজীব গান্ধী হত্যাকাণ্ডের সাজা প্রাপ্ত ছয়জনকে মুক্তি দিল সুপ্রিম কোর্ট। আজ সুপ্রিম কোর্টের বিশেষ আদেশে যাবজ্জীবন সাজা প্রাপ্ত নলিনী সহ এই হত্যা মামলা থেকে তাদের মুক্তি দেওয়া হয়। ১৯৯১ সালে তামিলনাড়ুতে রাজীব গান্ধীকে হত্যা করা হয়। এই মামলায় ছয়জনকে অভিযুক্ত করে আদালত শাস্তি দিয়েছিল। আজ ছয় জনকে মুক্তি দেওয়া হয়েছে। আদালতের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। যদিও সোনিয়া গান্ধী নিজে এই ছয়জনকে আগেই ক্ষমা করে দিয়েছেন। কংগ্রেস প্রবক্তা অভিষেক মনু সিং ভি বলেছেন,এই রায়ের বিরুদ্ধে তিনি আইনি পথ খুঁজবেন।

সংবাদ 2- কংগ্রেস সংবিধানকে বাঁচিয়ে রেখেছিল বলে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন। আজ কর্নাটকে একজন সভায় এই মন্তব্য করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে বলেন, বিজেপি সব সময় বলে কংগ্রেস সত্তর বছরে কিছুই করেন। এই ৭০ বছরের কংগ্রেস দেশের সংবিধানকে রক্ষা করেছিল যার জন্য নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হতে পেরেছে ন। গতান্ত্রিক ধ্যান-ধারণাকে কংগ্রেস যত্নে লালন করে এসেছে।
সংবাদ 3- 18 নভেম্বরের বরাক বনধ সফল করার আহ্বান জানালেন তিনবারের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। তিনি বলেন বরাকের বেকারদের যেভাবে বঞ্চনা করা হয়েছে তার প্রতিবাদে এই বনধের সমর্থনে সবার এগিয়ে আসা উচিত। বরাকে নিযুক্তিতে বঞ্চনার প্রতিবাদে বিডিএফ এই বনধে ডাক দিয়েছে।

Follow Us
সংবাদ 4- বৃহস্পতিবার রাতে উত্তর করিমগঞ্জের বটরশির পার্শ্ববর্তী বাউরবাঘ এলাকায় প্রাণঘাতী আক্রমণের শিকার এক মোদি ব্যবসায়ী। বাকি দিতে অস্বীকার করায় রিন্টু কুমার নাথ নামের এক ক্ষুদ্র মোদি ব্যবসায়ী যুবকের উপর অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা চালায় ফখরুল ইসলাম এবং জাকির হোসেন নামের দুই আক্রমণকারী। তাদের আক্রমণের ফলে রিন্টু কুমার নাথ গুরুত্বর ভাবে আহত হয়ে পড়ায় স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি করান।
অন্যদিকে হিন্দু রক্ষী দলের সহযোগিতায় রিন্টুর উপর প্রাণঘাতী হামলাকারী ফখরুল এবং জাকিরকে অভিযুক্ত করে করিমগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন রিন্টুর পরিবারের সদস্যরা। অন্যদিকে আজ করিমগঞ্জ সিভিল হাসপাতালে গিয়ে রিন্টু নাথের স্বাস্থ্যের খোঁজ নিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।

সংবাদ 5-হার্ট কেয়ার সোসাইটি আসামের উদ্যোগে শিলচরে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে সংস্থার অষ্টম দ্বিবার্ষিক রাজ্যিক সম্মেলন শিলচরের এক অভিজাত হোটেলে শুক্রবার হার্ট কেয়ার সোসাইটি আসামের উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয় যে, প্রথমবারের মতো সংস্থার অষ্টম দ্বিবার্ষিক রাজ্যিক সম্মেলন আগামী ১৩ নভেম্বর রবিবার শিলচরে অনুষ্ঠিত করা হবে।
এদিন রাজ্যের পরিবহন মৎস ও আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য,আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজিব মোহন পান্ত ও শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাবুল বেজবরুয়া উপস্থিত থেকে সম্মেলনের শুভ উদ্বোধন করবেন। এক হাজার সদস্য বিশিষ্ট এই সংস্থা ১৯৯০ ইংরাজী থেকে হৃদরোগ সম্বন্ধিত বিভিন্ন বিষয়ের উপর গোটা রাজ্যজুড়ে কাজ করে আসছে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডাঃ নির্মল কান্তি ভট্টাচার্য আয়োজক কমিটির সহ সভাপতি তৈমুর রাজা চৌধুরী, স্বর্ণালী চৌধুরী সব্যসাচী রুদ্র গুপ্ত।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


