১) গরিবি কাকে বলে সেটা আমি ভালোই জানি/বললেন প্রধানমন্ত্রী
২) আমার পরিবারে দুইজন শহিদ হয়েছেন,সন্ত্রাস প্রধানমন্ত্রীর চাইতে বেশি বুঝি আমি/বললেন রাহুল
৩) কর্ণাটকে বিজেপি বিরোধী বিজ্ঞাপন/ কংগ্রেসকে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – গরিবি কাকে বলে সেটা আমি নিজে দেখেছি কর্ণাটকে জনসভায় এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন বিজেপি সব সময় গরীবের সঙ্গে রয়েছে। কর্ণাটকের নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে বলে তিনি দাবি করেন।
সংবাদ 2 – আমাদের পরিবারে সন্ত্রাসবাদীদের কাছে নিহত হয়েছেন দুইজন। তাই সন্ত্রাসবাদ কি সেটা প্রধানমন্ত্রীর চেয়ে আমি ভালো বুঝি এই মন্তব্য করলেন কোন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কর্ণাটকে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন প্রধানমন্ত্রী বলেছেন কংগ্রেসের সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগাযোগ রয়েছে। সন্ত্রাসবাদ আমার চাইতে ভাল বুঝবেন না প্রধানমন্ত্রী। কর্ণাটকের চল্লিশ শতাংশ কমিশনের টাকা দিল্লিতে কতটা গেছে সেটা তিনি জানতে চান।
সংবাদ 3 – কর্ণাটকে বিজেপির বিরোধী একটি বিজ্ঞাপনের জন্য নির্বাচন কমিশন কংগ্রেসকে নোটিশ দিন। বিজেপির ভ্রষ্টাচার রেট নাম দিয়ে বিজ্ঞাপন প্রচার করেছিল কংগ্রেস। এখন নির্বাচন কমিশন বিজ্ঞাপন সম্বন্ধে কংগ্রেসের কাছে নোটিশ পাঠিয়েছে। এক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছিল নির্বাচন কমিশনের কাছে।

সংবাদ 4 – পদত্যাগ পত্র প্রত্যাহারের পর আজ এনসিপি নেতা শারদ পাওয়ার বললেন, আমি জানতাম আমার দল আমার ইস্তফা গ্রহণ করবে না। গতকাল এনসিপির কার্যকারী কমিটির বৈঠকে শারদ পাওয়ারের পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। তারা শারদ পাওয়ারকেই সভাপতি হিসেবে কাজ চালিয়ে যেতে অনুরোধ করেন।
সংবাদ 5 – এখনো উত্তপ্ত মনিপুর, শরণার্থীর স্রোত অব্যাহত অসমে। মনিপুরের পরিস্থিতি এখনো উত্তপ্ত তবে সেনাবাহিনীর ফ্ল্যাগমার্চ করায় হিংসার ঘটনা অনেকটা কমে এসেছে ।রাজ্যের পাঁচটি জেলায় ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় গুজব ছড়ানো বন্ধ রয়েছে। প্রত্যন্ত এলাকায় এখনো সংঘর্ষ চলছে। আরো কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার।
পরিস্থিতিতে মনিপুরের ঘটনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সরকার। মৈথৈদের মণিপুরে আদিবাসী তালিকাভুক্ত করার জন্য হাইকোর্ট যে আদেশ দিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদে এখন অশান্ত পরিস্থিতি বিরাজ করছে রাজ্যের পাহাড়ি জেলাগুলোতে। সেখান থেকে ১৫০০ সম্প্রদায়ের লোকরা আশ্রয় নিয়েছেন আসামে কাছাড় জেলা য়।
সংবাদ 6 – মেঘালয়ে মনিপুরি ও কুকিদের সংঘর্ষ, ।।গ্রেফতার ১৬lমনিপুরের পর এবার উত্তপ্ত মেঘালয়।য়েকদিন ধরে হিংসার আগুনে জ্বলছে মণিপুর। রাজধানী শিলংয়ের কাছে নোংরাম হিল অঞ্চলে কুকি এবং মৈতেই সম্প্রদায়ের মধ্যে শুরু হয়েছে গোষ্ঠী সংঘর্ষ। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মোট ১৬ জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে শনিবার সকালে জানা গেছে। নতুন করে অশান্তির ঘটনা এড়াতে মেঘালয় পুলিশের তরফে জানানো হয়েছে, কেউ আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে চরম পদক্ষেপ করতে বাধ্য হবে তারা।


