১ নোট বন্দির ৮ মাস আগে থেকেই রিজার্ভ ব্যাংকের সঙ্গে আলোচনা চলছিল/সুপ্রিম কোর্টকে জানালো কেন্দ্র
২ সীমান্তে গুলি চালনা দেড় বছর পর ক্ষমা চাইল মিজোরাম সরকার
৩ কাল বরাক বনধ/স্বতঃস্ফূর্তভাবে বললেন প্রদীপ দত্তরায়
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – নোট বন্দি ঘোষণা করার আগে কেন্দ্রীয় সরকার রিজার্ভ ব্যাংকের সঙ্গে আলোচনা করেছিল। ঘোষণার আট মাস আগে থেকেই রিজার্ভ ব্যাংকের সঙ্গে কেন্দ্র এ বিষয়ে পরামর্শ করে আসছিল। নোট বন্দি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের কাছে দেওয়া হলফ নামায় একথা বলেছে কেন্দ্রীয় সরকার। হলফ নামায় উল্লেখ করা হয়, প্রথমে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে ৫০০ ও এক হাজার টাকা নোট বাতিলের সুপারিশ করা হয়েছিল। এরপর কেন্দ্র সরকার এটার উপর বিচার বিবেচনা করেছে। আজ এই বিষয়ে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতিকে নিয়ে গঠিত ব্যাঞ্চের কাছে এই মতামত পেশ করেছে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত ২০১৬ সালের ৮ নভেম্বর ৫০০ও ১ হাজার টাকার নোট কে বাতিল ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সম্প্রতি সুপ্রিম কোর্ট এ বিষয়ে একটি মামলার নিয়ে শুনানিগ্রহণ করেছে।

সংবাদ 2- বিনায়ক দামোদর দাস সাভারকার নাতি কংগ্রেস রঞ্জিত সাভারকার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে শিবাজী পার্ক থানায় মানহানির একটি মামলা দায়ের করেন। রাহুল গান্ধী তার দাদু সাভারকার তাকে অপমান করেছেন। এই অভিযোগ করে তিনি বলেছেন, কংগ্রেস ও রাহুল গান্ধী সব সময় সাভারকার সম্পর্কে অপমানজনক মন্তব্য করে আসছে। ২০১৭ সালের এভাবে সাভারকার সম্বন্ধে মন্তব্য করা হয়েছিল।
সংবাদ 3- কোন অনুমতি না নিয়ে মরবী সেতু জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। আজ গুজরাট হাইকোর্টের কাছে এই হলফনামা পেশ করেছে মুরবি মিউনিসিপাল । আদালতের কাছে দেওয়া হালফনামায় কর্পোরেশন বলেছে, অনুমতি না নিয়ে নির্মাণ সংস্থা সেতু খুলে দিয়েছিল । এমনকি এই সেতু মেরামত হয়েছে এমন কোন সার্টিফিকেটও তারা দাখিল করেনি।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 4- বরাক উপত্যকাকে নিযুক্তি থেকে বঞ্চিত করা ও উপজাতিদের উপর নির্যাতনের প্রতিবাদে আগামীকাল শুক্রবার বরাক সফল করার আহ্বান জানিয়েছে বিডিএফ। দলের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, নানা ধরনের অপপ্রচার চলছে। কোন অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে বনধ সফল করার তিনি আহ্বান জানান।
সংবাদ 5- জেহাদী প্রশিক্ষণের অভিযোগে গত ১১ নবেম্বর সোনাই থানায় একটি এজাহার দায়ার করেন সাহাব উদ্দিন নামে এক ব্যক্তি। সাহাব উদ্দিনের অভিযোগ তাঁর ছেলে সাহিল খান স্বাধীন বাজার ইছলামিয়া এতিম খানায় মাদ্রাসার পড়াশোনা করতো। গত এক মাসে আগে তার ছেলেকে মানসিক শারীরিক নির্যাতন করা হয়।এবং জেহাদী প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন। অভিযোগ করে সোনাই থানায় একটি মামলা দায়ের করেন সাহাবুদ্দীন।
এজাহার ভিত্তিতে পুলিশ দুজন মাদ্রাসার শিক্ষক আবুল হুসেন ও দেলোয়ার হোসেন কে গ্রেফতার কর । এনিয়ে পুলিশ সুপার নুমাল মাহাত্বা জানান যে অভিযোগ করা হয়েছে সে তথ্য মতে দুজন কে গ্রেফতার করেছে পুলিশ, তিনি জানান দুজন কে আদালতে তুলে পুলিশ রিমান্ডে এনে জোরদার জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
সংবাদ 6- বার্মিজ সুপারির বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত l মঙ্গলবার রাতে সেনাবারী ঘাটে এক অভিযান চালিয়ে রাঙ্গির খারী পুলিশ আটক করে দুটি সুপারি ভর্তি ট্রাক l এ ট্রাকগুলি মিজোরাম থেকে অবৈধ বার্মিজ সুপারি নিয়ে আসছিল l অবৈধভাবে সুপারি সরবরাহ করার অভিযোগে তিনজন সরবরাহকারীকে গ্রেফতার করা হয় l ধৃত তিনজন কাছার জেলার রিজুল হোসেন লস্কর ,সিপ্পু লস্কর ,ও রিজুল ইসলাম বলে জানা গেছে l

Follow Us


