কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

3 - মিনিট |

১ অরুণাচল প্রদেশের গ্রীনফিল্ড এয়ারপোর্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
২ আগামী ৭ ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন
৩ ২৫ নভেম্বর থেকে ইম্ফল আইজল ডিমাপুরের সঙ্গে বিমানে যুক্ত হচ্ছে শিলচর

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1– অরুণাচল প্রদেশে গ্রীনফিল্ড এয়ারপোর্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি উত্তর-পূর্বের প্রথম গ্রীনফিল্ড এয়ারপোর্ট। এই বিমানবন্দর উত্তর পূর্বের যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন দিগন্তের সূচনা করবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সারাদেশে ১৬ টি এ ধরনের এয়ারপোর্ট চালু হচ্ছে।অরুণাচল প্রদেশের এই গ্রীনফোর্ড এয়ারপোর্টের জন্য খরচ হয়েছে ৪৪৬ কোটি টাকা।

সংবাদ 2- আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। ২৩ দিনের এই অধিবেশন শেষ হবে ২৯ ডিসেম্বর। এই অধিবেশনে গুরুত্বপূর্ণ কয়েকটি বিল আসতে পারে। মোট ১৭টি বৈঠক থাকবে এই অধিবেশনে

সংবাদ 3- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বলিষ্ঠ নেতৃত্বের জন্য ভারত ব্রিটেনের অর্থনীতিকে ছাপিয়ে গেছে। গুজরাটের বিভিন্ন নির্বাচনী সভায় এ কথা বলেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্থবিশ্ব শর্মা। তিনি বলেন প্রধানমন্ত্রী সুযোগ্য নেতৃত্বের জন্যই ভারত আজ বিশ্ব অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান অর্জন করতে পেরেছে। পৃথিবীর বিভিন্ন সমস্যা সমাধান আজ ভারতের মতামত কে গুরুত্ব দেওয়া হচ্ছে। আর এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বের জন্য। শর্মা এখানে বিজেপির কয়েকটি জনসভায় ভাষণ দেন।

সংবাদ 4- আগামী ২৫ নভেম্বর থেকে শিলচরের সঙ্গে বিমান সংযোগ ঘটেছে ইম্ফল আইজল ও ডিমাপুরের। কেন্দ্রীয় অসামরিক মান চলাচল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া একথা জানিয়ে বলেন, শিলচর ইম্ফল বিমান চালু হয়ে গেলে এই বিমানের মাধ্যমে ডিমাপুরের সঙ্গে সংযোগ করবে। জ্যোতিরাদিত্যের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন মনিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং।

সংবাদ 5- বরাকে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। বরাকে পৌছার পর কেন্দ্রীয় মন্ত্রীর তরফে একাধিক ঘোষণা করা হয়।কেন্দ্রীয় সরকার ব্রহ্মপুত্র নদী সহ দেশের 30টি জাতীয় জলপথের মাধ্যমে পরিবহণের সুবিধার্থে নিজেকে উৎসর্গ করেছে। করিমগঞ্জের বদরপুরঘাটে স্টিমারঘাট পরিদর্শন করার সময় কেন্দ্রীয় জলপথ ও জল পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই কথা বলেছিলেন।

মন্ত্রী শনিবার দুপুর ১.৪৫ মিনিটে শিলচর বিমানবন্দরে অবতরণ করেন এবং বিকেল ৪টার দিকে সড়কপথে বদরপুরঘাটে পৌঁছান। সাংবাদিকদের সাথে একটি সাক্ষাৎকারে , কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে পণ্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রে এই বছর রেকর্ড সংখ্যক 109 মিলিয়ন মেট্রিক টন জল বহন করা হয়েছে। বছরে 300 মিলিয়ন মেট্রিক টন নৌপথের রেকর্ড স্থাপন করা হয়েছে।

Advertisement | InfoCom Solutions
Follow Us

সংবাদ 6-শিলচরে বন্যার প্রতিরোধ, সুরক্ষা ও প্রশমন বিষয়ের উপর আয়োজিত হলো আলোচনা সভা।অরাজনৈতিক নাগরিক ফোরাম আরবান কেয়ারের উদ্যোগে শিলচর বঙ্গ ভবনে আয়োজিত এক আলোচনা সভায় শিলচরে বন্যার প্রতিরোধ সুরক্ষা ও প্রশমন বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সভায় শিলচরের সাংসদ ডঃ রাজদীপ রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সভার শুভারম্ভ করেন।

সভায় উদ্বোধনী সঙ্গীত সহ আমন্ত্রিত অতিথিদের উত্তোরিয় ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন আয়োজকরা। এদিনের সভায় শুধু শিলচর নয় গোটা রাজ্যে বন্যার প্রতিরোধ, সুরক্ষা ও প্রশমন নিয়ে সুদূর দিল্লী থেকে আগত বিভিন্ন এক্সপার্টরা তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে শিলচরের সাংসদ ডঃ রাজদীপ রায় জানান যে, কিছু পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়ার আগে তা বদলানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের অধ্যক্ষ স্বামী মৃণময়ানন্দজী মহারাজ,অসিম সেন,ডঃ রঞ্জিত গুপ্ত,প্রণয় চৌধুরী ও সুরজিৎ সোম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *