কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

3 - মিনিট |

১ শিলচরে রিজিওনাল রিসার্চ ইনস্টিটিউট অফ ইউনানী মেডিসিনের উদ্বোধন করলেন সর্বানন্দ

২ রাম শুধু বিজেপির নয় সব ধর্মের/বললেন ফারুক আব্দুল্লা

৩ কাছারের লক্ষ্মীপুরে বাজেয়াপ্ত ৫০ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1- রিজিওনাল রিসার্চ ইনস্টিটিউট ইউনানি ওফ মেডিসিনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় আয়ুষ ও পোর্টস মন্ত্রী, সর্বানন্দ সনোয়াল।রবিবার তিনি শিলচরের ঘুঙ্গুরে এই ইনস্টিটিউটের উদ্বোধন করেন। সাড়ে তিন একর জমির উপর এই প্রতিষ্ঠানটি তৈরি করতে খরচ হয়েছে 48 কোটি টাকা। উদ্বোধনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, সাংসদ ডাঃ রাজদীপ রায়, সাংসদ কৃপানাথ মালা, উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, ইউনানি রিজওনেল জেনারেল ম্যানেজার, অধ্যাপক আছিম আলী খান, প্রমোদ কুমার পাঠক, জেলাশাসক রোহন কুমার ঝা, সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আমিনুল হক লস্কর প্রমুখ।

সংবাদ 2- ভগবান রাম শুধু বিজেপির নয় সবার জন্য। মন্তব্য করেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লা। তিনি বলেন,বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে। সব সময় রামকে সামনে আনে। কিন্তু কিন্তু রাম সবার জন্য। সব ধর্মের মানুষেরাই রামকে মান্য করেন।

সংবাদ 3-ফের কাছাড়ে ধরা পড়লো নেশায় জন্য ব্যবহৃত বিশাল পরিমাণ ইয়াবা ট্যাবলেট। শনিবার রাতে লক্ষ্মীপুরের উজান তারাপুর এলাকায় একটি লরিতে তল্লাশি চালিয়ে পুলিশ বাজেয়াপ্ত করে 1 লক্ষ্য 80 হাজার ইয়াবা টেবলেট ।যার আন্তর্জাতিক বাজারে মূল্য প্রায় পঞ্চাশ কোটি টাকারও অধিক বলে অনুমান করা যাচ্ছে ।সঙ্গে গ্রেফতার করা হয় ওই এলাকারই তিন যুবক আব্দুল সহিদ,ইবাজুর রহমান ও সমীর আলমকে।পুলিশ সুপার নূমল মহাত্মা জানান, একটি লরির ক্যারিয়ারে গোপন চেম্বার গড়ে আব্দুল সহীদরা ট্যাবলেট পাচার করছিল।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল সহিদরা জানিয়েছে তারা মনিপুরের চূড়াচাঁন্দপুর এলাকা থেকে নিয়ে এসেছে এসব ট্যাবলেট। উদ্দেশ্য ছিল অসমের বাইরে ভিনরাজ্যে পাচার করা।

সংবাদ 4- ২৮ তম নর্থ ইস্ট পেডিকন কনফারেন্স শিশু রোগ বিষয়ে এক সম্মেলনে আয়োজন করা হয়েছে রবিবার এক সাংবাদিক সম্মেলনে করে একথা জানান চিকিৎসরা ।আগামী ২৬ থেকে ২৮ নভেম্বরের পর্যন্ত শিলচর মেডিক্যাল কলেজে প্রথমবারের মতো নর্থ ইস্ট পেডিকন এর আয়োজন হচ্ছে।এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এন এচ এম এর ডিরেক্টর লক্ষী প্রিয়া, এছাড়াও থাকবেন বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রক এর আধিকারিক অধ্যাপক সাকিল আহমেদ । শিশু মৃত্যু শিশু ও জন্মের পর বিভিন্ন সমস্যা আলোচনা হবে । এদিন সাংবাদিক সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ডাঃ সুমিত দাস ডাঃ পিনাকি চক্রবর্তী, ডাঃ অঞ্জন পাল ডাঃ জিনেত আর ফাইরেম ডাঃ এস কে রায়, ডাঃ সিতাংশু দাম ডাঃ প্রিয়াঙ্কা দেব, প্রমুখ ।

Advertisement | InfoCom Solutions
Follow Us

সংবাদ 5- করিমগঞ্জ জেলা সদর কারাগারের পুলিশের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উত্থাপন হলো ।।জেলা কারাগারে কয়েদিদের সাথে দেখা করতে কয়েদিদের নিকটাত্বীয়দের নাকি টাকা প্রদান করতে হয় পুলিশকে। এমন ভয়ঙ্কর খবর ছড়িয়ে পড়তেই সমগ্র জেলায় হইচই পড়ে গেছে

শনিবার করিমগঞ্জ কারাগারের বিরোদ্ধে এমন অভিযোগ উত্থাপন করলেন উত্তরকরিমগঞ্জের প্রাক্তন ইউডিএফ নেতা রশিদ আহমেদ চৌধুরী রাজু । বলেন তার এক নিকটাত্বীয়ের সাথে তিনি করিমগঞ্জের জেলে দেখা করতে গিয়েছিলেন তখন করিমগঞ্জ কারাগারে দায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মি তার কাছে টাকা দাবি করেন । টাকা না দিলে নাকি দেখা করা যাবে না । তাই তিনি কারাগারের সংশ্লিষ্ট পুলিশ কর্মিকে টাকা প্রদান করে দেখা করেন । এনিয়ে কারাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *