কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

3 - মিনিট |

১ সব দেশের হিন্দুদের ভারতে আসার অধিকার আছে/বললেন হিমন্ত
২ গুজরাটে নির্বাচনী প্রচারে মোদি রাহুল
৩ ইন্দোনেশিয়ায় ভূমিকম্প /হতাহত প্রচুর

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1– পৃথিবীতে যেখানে হিন্দুরা আছেন তাদের ভারতে আসার অধিকার আছে। এই মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। দিল্লি এমসিডি নির্বাচনের প্রচারে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, হিন্দুদের যে এদেশে আসার অধিকার আছে এই কথাটা, দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বুঝতে হবে। কিন্তু তিনি সিএএর বিরোধিতা করছেন। এমসিডি নির্বাচনে বিজেপি জয়ী হবে বলে তিনি দাবী করেন।

সংবাদ 2- গুজরাটে নির্বাচনের প্রচার জমে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গত তিন দিন ধরে লাগাতার প্রচারে রয়েছে ন। মোদি তার ভাষনে রাহুল গান্ধীর ভারত জন যাত্রায় মেধা পাটেকরের প্রসঙ্গে এনে কংগ্রেসের সমালোচনা করে ন। আগামী আগামীকাল গুজরাটে প্রচারে যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিজেপির দীর্ঘদিন থেকে অভিযোগ করে আসছে রাহুল গান্ধী কেন প্রচারে আসছেন না।

সংবাদ 3- ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের ২৫ জনের মৃত্যু হয়েছে ৩৫০ জন আহত হয়েছে। ভূমিকম্পের রিখটার স্কেল ছিল ৫.৬। ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে জানিয়েছে ইন্দোনেশিয়া প্রশাসন।

সংবাদ 4- ফের পাচারের পথে সন্দেহ জনক বার্মিজ সুপারী আটক করল লায়লাপুর পুলিশ ।সোমবার সকাল ১১টায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে ধলাই থানার অধীনে লায়লাপুর পুলিশ পেট্রোল পোষ্টের পুলিশ কর্মীরা তাদের নাকা তল্লাশিতে সাতশো কিলোগ্রাম সন্দেহ জনক বার্মিজ সুপারী সহ লরি আটক করলেন। লরিটি মিজোরাম থেকে শিলচর‌ আসছিল। লরিটিতে তল্লাশি চালাতে গিয়ে পুলিশ কর্মীরা দেখতে লরির ভীতর দিকটা খালি রয়েছে।

আচমকা পুলিশ কর্মীরা দেখতে পান লরিটির ছাদের অংশে অত্যন্ত গোপনে প্লাস্টিকের আবরণে লুকিয়ে রাখা হয়েছে সুপারী গুলো। সঙ্গে সঙ্গে সুপারীগুলো আটক করার পাশাপাশি লরি চালক বছর চব্বিশের মফিদুল ইসলামকে আটক করেছে পুলিশ। মফিদুল আসামের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী থানা এলাকার তপাত্তারি গ্রামের বাসিন্দা। তার বিরোদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

Advertisement | InfoCom Solutions
Follow Us

সংবাদ 5- আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ রাজীব মোহন পন্থের হাত ধরে শিলচর মহিলা কলেজে উদ্বোধন হলো উপত্যকার একমাত্র ব্রাহ্ম মন্দিরের প্রতিকৃতি। 1897 প্রতিষ্ঠা হয়েছিল মহিলা কলেজের মূল জমিতে ব্রাহ্ম সমাজ এবং ব্রাহ্ম মন্দির। কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে তা হারিয়ে যায়। পরে নারী শিক্ষার প্রচার এবং প্রসারের জন্য এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে ব্রাহ্মসমাজ জায়গাটি দান করে।

এই জায়গায় মহিলা কলেজ গড়ে ওঠে ১৯ ৬৩ সনে। বর্তমান অধ্যক্ষ ডা মনোজ পাল দায়িত্ব নিয়ে এই মন্দির প্রতিষ্ঠার ব্যাপারে উদ্যোগী হন। আজ এ উপলক্ষে সভা আয়োজিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডঃ তপোধীর ভট্টাচার্য, রাজা রামমোহন রায়ের বংশধর দেবদীপ রায়, কলকাতা ব্রাহ্ম সমাজের সমিতা দাস প্রমূখ।

সংবাদ 6 – দশ দিনের ভেতরে সোনাইর রামনগরের অন্তঃস্বত্তা গৃহবধু হোসনেয়ারা মৃত্যু রহস্য বের করতে ব্যর্থ সোনাই পুলিশ। পুলিশি ব্যর্থতা নিরপেক্ষ তদন্তের দাবিতে সোমবার দুপুরে সোনাই থানায় বিক্ষোভ দেখায় সোনাই মহিলা উন্নয়ন সমিতির মহিলারা।

পরে তারা ওসির সঙ্গে দেখা করে ঘটনার মুল আসামী শাশুড়ি ও ননদ কে অতিসত্তর গ্রেপ্তারের দাবি এক সপ্তাহের সময় সীমা বেধে দিয়েছেন অন্যতায় গোটা সোনাইয়ে বৃহত্তর মহিলা আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন বিক্ষোভের নেতৃত্বে ছিলেন সংগঠনের সভানেত্রী সুলতানা বেগম বড়ভুইয়া, পারবিন বেগম রেক্সনা বেগম সহ অনেকে।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *