কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

3 - মিনিট |

১ আসাম মেঘলায় সীমান্তে গুলি নিহত চার/ মেঘালয়ে ঢুকছে না অসমের যানবাহন

২ ভারত জড়ো নয় ভারত তড়ো যাত্রা করছেন রাহুল গান্ধী/মন্তব্য জেপি নাড্ডার

৩ সারাদেশ গুজরাট মডেল অনুসরণ করছে/ বললেন হিমন্তবিশ্ব শর্মা

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – অসাম মেঘালয় সীমান্তের পরিস্থিতি উত্তেজনা কর। অসম থেকে কোন যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না মেঘালয়ে । আসাম সীমান্তে গোলাগুলিতে আজ সকালে চারজনের মৃত্যু হয়। এরমধ্যে একজন ফরেস্ট গার্ডও আছে। ঘটনাটি ঘটে আসাম মেঘালয় সীমান্তের কার্বি আংলং জেলায় পাশে পশ্চিম জয়ন্তিয়া হিলের মাকুম গ্রামে। কার্বি আংলং জেলার পুলিশ সুপার ইমদাদ আলী জানান, কাঠ পাচারকারী একটি ট্রাককে চেকপোস্টে আটকানোর জন্য সিগন্যাল দেওয়া হয়। কিন্তু ট্রাকটি সিগনাল উপেক্ষা করে চলে যায় চলে যায়।

কিছুদূর ধাওয়া করে ট্রাকটি থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। এরপরে যখন বাজেয়াপ্ত কাঠ নিয়ে আসতে পুলিশ যায় তখন তাদের উপর আক্রমণ চালায় স্থানীয়রা। এ নিয়ে দুপক্ষের সংঘর্ষ বাধে। পুলিশ গুলি চালায়।ঘটনায় একজন বনরক্ষী কর্মী সহ চারজন নিহত হয়েছে বলে জানান পুলিশ সুপার।

সংবাদ 2 – সারা দেশ গুজরাট মডেল অনুসরণ করছে। আর এর জন্য কৃতিত্ব গুজরাটের মানুষের। কারণ তারা বিজেপিকে জিতিয়ে আনছেন বারবার। গুজরাটে নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি বলেন, গুজরাট এমন একটা মডেল দিয়েছে যার চর্চা দেশের প্রতিটি রাজ্যে। তাই গুজরাট মডেল রক্ষা করার জন্য তিনি আগামী নির্বাচনে বিজেপিকে জয়ী করার আহ্বান জানান।

সংবাদ 3- কংগ্রেস ভারত জড়ো নয় ভারত তড়ো যাত্রা করছে। এই মন্তব্য করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা গুজরাটে এক নির্বাচনী সভায় বলেন, ভারত বিরোধী বিভিন্ন ব্যক্তির সঙ্গে চলছেন রাহুল গান্ধী। বিশেষ করে মেধা পাঠেকরের উল্লেখ করে তিনি বলেন, এরা জে এন ইউতে ভারত বিরোধী স্লোগানকারীদের সমর্থনে ছিলেন। আফজল গুরুর সমর্থকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছিলেন রাহুল গান্ধী। তাই এই যাত্রাকে তিনি ভারত তড়ো যাত্রা বলে আখ্যায়িত করেন।

সংবাদ 4- কাছাড় জেলা থেকে সব ধরনের যানবাহন মেঘালয়ে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কাছাড়ের পুলিশ সুপার নোমান মহাত্মা জানান, সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে মেঘালয়ের নাম্বারের গাড়িগুলোকে যেতে দেওয়া হচ্ছে। এই নির্দেশ সাময়িক বলে জানান তিনি।

Advertisement | InfoCom Solutions
Follow Us

সংবাদ 5 – কাটিগড়ার কালাইন ভৈরবপুরে চিতা বাঘের আতঙ্ক । এ পর্যন্ত মোট চারজন চিতা বাঘের কবলে আহত হয়েছেন। ঘটনাটি সংগঠিত হয়েছে আজ সোমবার সাত সকালেই । এলাকার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে । বন্ধ করে দেওয়া হয়েছে স্বাভাবিক চলাচল। আফতাব উদ্দিন, আতাব উদ্দিন , দিলুয়ার হুসেন এবং আছমা বেগম গুরুতর আহত । হাতে হাতে লাটি নিয়ে গ্রামের যুবকরা চিতা বাঘের সন্ধানে বেরিয়ে পড়েছেন

খবর দেওয়া হয়েছে কালাইন বন বিভাগকে । গ্রামের ধান খেতে লুকিয়ে আছে দুই দুটি চিতা। বন বিভাগের কর্মীরা যদিও ঘটনাস্থলে উপস্থিত কিন্তু সন্ধান নেই চিতার । চাঞ্চল্য বিরাজ করছে এলাকা জুড়ে , অনুমান করা হচ্ছে বিগত বন্যার সময় চিতাবাঘ গুলি বড়াইল পার্বত্য এলাকা থেকে ভৈরবপুর এসেছে

সংবাদ 6- কাটিগড়ার আসাম-মেঘালয় সীমান্তের ৬ নম্বর জাতীয় সড়ক দিয়ে যানবাহন চলাচল সিল করে দিয়েছে পুলিশ প্রশাসন। কার্বি আংলং ও মেঘালয় সীমান্ত সংঘর্ষের পরিপ্রেক্ষিতে কাটিগড়া দিয়ে মেঘালয়ে প্রবেশ আপাতত বন্ধ রেখেছে পুলিশ। কাছাড়ে এসপি নুমল মাহাতো এবং এএসপি সুব্রত সেন কাটিগড়া-মেঘালয় সীমান্তের মালিডহরের এসে পরিস্থিতি পর্যবেক্ষন করে গেছেন।

সংবাদ 7- হিন্দুত্ব ও সাভারকার সম্পর্কে শিবসেনা কোন ধরনের আপোষ করবে না। এনডি টিভির সঙ্গে সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন শিবসেনা নেতা সাংসদ সঞ্জয় রাউত। তিনি বলেন, জোট ধর্ম পালন করতে গিয়ে কিছু কিছু বিষয়ে শিবসেনা সমঝোতা করেছে। কিন্তু হিন্দুত্ব ও সাভারকার নিয়ে কোন ধরনের সমঝোতা করা হবে না বলে আগেই কংগ্রেসকে জানিয়ে দেওয়া হয়েছে।

সংবাদ 8- বরাকের বেকারদের বঞ্চনা সহ বেশকিছু সমস্যা সমাধান না হলে ক্যাবিনেট চলাকালীন বৃহত্তর আন্দোলনের গড়ে তোলার সিদ্ধান্ত নিতে সর্ব দলীয় বৈঠকে বসছে বরাক ডেমোক্রেটিক ফ্রণ্ট। এদিন এক সাংবাদিক সন্মেলনে বি ডি এফের সুপ্রিমো প্রদীপ দত্তরায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন চলবে বলে সাফ জানান।পাশাপাশি নির্বাচনের আগে দেওয়া মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূর্ণ করতে পারেননি কেন প্রশ্ন তুলেন তিনি।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *