কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

3 - মিনিট |

১ মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগে কেন্দ্রের একচেটিয়া অধিকার নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট

২ গুলি কাণ্ডের প্রতিবাদ জানাতে মেঘালয়ের মন্ত্রীরা অমিত শাহের কাছে যাচ্ছেন কাল

৩ আজ থেকে দিল্লিতে শুরু হল লাচিত বর ফুকনের ৪০০তম জন্মবার্ষিকী অনুষ্ঠান

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1– মুখ্য নির্বাচনী কমিশনার বাছাইয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার তাদের পছন্দ মত আমলাদের নিয়োগ করছে। এই ব্যবস্থার উপর প্রশ্ন তুলব সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এ সম্পর্কে একটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কেএম জোসেফ কে নিয়ে গঠিত পাঁচ সদস্যের ডিভিশনাল ব্যাঞ্চ বলেছে , নির্বাচনের প্রক্রিয়াকে সুষ্ঠু রাখতে এই ব্যবস্থার পরিবর্তন জরুরি। প্রত্যেক সরকার চায় নিজের পছন্দমত লোককে মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারের চেয়ারে বসাতে। এটা চলতে দেওয়া যায় না।

বিচারপতি যশেফ বলেন, মুখ্য নির্বাচন কমিশনার বাছাই প্রক্রিয়াটা করার জন্য যে কমিটি গঠন করা হবে সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সদস্য হিসেবে রাখা হোক। এতে অন্তত পক্ষে বাছাই প্রক্রিয়াটা সুষ্ঠু হবে। এভাবে মুখ্য নির্বাচনী কমিশনার নিয়োগ নিয়ে কেন্দ্রের অবস্থান সম্বন্ধে অনেকগুলি প্রশ্ন তুলেছে দেশের উচ্চতম ন্যায়ালয়।

সংবাদ 2- গুলি চালানোর ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশ জানাতে দিল্লি যাচ্ছেন মেঘালয় সরকারের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সঙ্গে দেখা করে ঘটনার জন্য আসাম সরকার যে দায়ী সেই কথাই বলবেন। ইতিমধ্যে এই ঘটনার এন‌আই এ তদন্ত দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ।তিনি বলেছেন আসাম পুলিশ যদি দোষী হয় তাহলে তিনি সেটা মেনে নেবেন। ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যের জনক বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ 3- আজ থেকে নতুন দিল্লিতে শুরু হয়েছে লাচিত বরফুকনের চারশতম জন্মবার্ষিকী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারাম ন। একথা জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, লাচিত জন্মবার্ষিকীতে এই মহাবীরের গৌরব জনক কীর্তি ও আসামের ২০০০ বছরের গৌরবজনক ইতিহাস তুলে ধরা হবে। দেশের ইতিহাসকাররা লাচিতের বীরত্বের কথা তেমনভাবে উল্লেখ করেননি বলে তিনি মন্তব্য করেন

Advertisement | InfoCom Solutions
Follow Us

সংবাদ 4- বীর লাচিত বরফুকনের ৪০০ তম জন্মজয়ন্তী উপলক্ষে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে বের হয় এক সাংস্কৃতিক শোভাযাত্রা । শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ড থেকে বের হয় এই শোভাযাত্রা । বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ নিজেদের পরম্পরা পোশাক পড়ে এই শোভাযাত্রায় পা মেলান। অংশ নিয়েছে শিলচর শহরের সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তারা । শহরের রাজপথ পরিক্রমা করে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে এসে শেষ হয় সাংস্কৃতিক শোভাযাত্রা । সম্মুখ থেকে শোভাযাত্রার নেতৃত্ব দেন কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা, কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা।

সংবাদ 5- কলেজে গেরুয়া মাফলার পরায় অধ্যাপিকার হাতে চড় খেতে হল ছাত্র কে । এই ঘটনা ঘটেছে কাছাড় কলেজে। কুনাল পাল নামে এই ছাত্রটি শিক্ষিকার বিরুদ্ধে শিলচর মালুগ্রাম থানায় মামলা করেছেন। ঘটনা দিয়ে তীব্র উত্তেজনা দেখা দেয় কাছাড় কলেজে। কাছার কলেজর ছাত্র সংসদের সাধারণ সম্পাদক দেবদ্দোতি চৌধুরী এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, যদি অন্য ছাত্ররা টুপি পরে কলেজে আসতে পারে তাহলে আমরা গেরুয়া মাফলার পরে আসলে দোষ কি। এই বিষয়ে ব্যবস্থা না নেওয়া হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান ‌।

সংবাদ 6- শিলচরে ৪০ লক্ষ টাকার হিরোইন বাজেয়াপ্ত করে দুই পাচারকারীকে আটক করেছে শিলচর পুলিশ। কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ব্রাঞ্চ কল্যাণ কুমার দাসের নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যায় শিলচর ট্রাংক রোডে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের হিরোইন বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে পুলিশের দল।

বুধবার শিলচরে এক সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, গোপন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ব্রাঞ্চ কল্যাণ কুমার দাস ও কয়েকজন পুলিশকর্মী সুইফ ডিজায়ার গাড়িতে তাল্লাশি চালিয়ে ত্রিশটি সাবানের বক্স থেকে হিরোইন উদ্ধার করতে সক্ষম হন তাঁরাএর সঙ্গে দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। বর্তমান পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *