কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

3 - মিনিট |

১. ছয় দিন পর খুলল বেরিকেট/ মেঘালয়ে ঢুকল আসামের যানবাহন
২. মঙ্গলবার শিলচরে আসাম কেবিনেটের বৈঠক/প্রস্তুতি চলছে
৩. মহারাষ্ট্র রেলস্টনে ফুট ব্রিজ ভেঙ্গে পড়ে আহত ২০/সংকটজনক অবস্থা ৮ জনের

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – ৬ দিন পর খুলল ব্যারিকেট ‌। আজ থেকে মেঘালয়ের ভেতর দিয়ে অসমের যানবাহন চলাচল শুরু হল। গত মঙ্গলবার কারবি আংলং মেঘালয় সীমান্তে গুলি চালানোর ঘটনায় ছয় জনের মৃত্যুর পর উত্তপ্ত হয়ে উঠেছিল মেঘালয়ের পরিস্থিতি। এখন পরিস্থিতি কিছুটা উন্নত হ ওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ 2- মঙ্গলবার শিলচরে শুরু হচ্ছে আসাম কেবিনেটের বৈঠক। এই উপলক্ষে শিলচর শহরকে হকার মুক্ত করা হয়েছে ।সব ধরনের প্রস্তুতির কাজ চলছে। কোন মন্ত্রী কোথায় থাকবেন সেটা স্থির করা হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থাকবেন শিলচর সার্কিট হাউসে। তার সঙ্গে সার্কিট হাউসে থাকবেন দুই মন্ত্রী পীযূষ হাজারিকা ও জয়ন্ত মল্ল বড়ুয়া। ক্যাবিনেট বৈঠক উপলক্ষে নিরাপত্তার কড়া বন্দোবস্ত করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থা কিছু পরিবর্তন করা হয়েছে বলে জানালেন কাছাড়ের পুলিশ সুপার নুমাল মহাত্তা।

সংবাদ 3- বেড়ানোর প্রলোভন দিয়ে গণধর্ষণ কিশোরীকে, ফেরার প্রেমিক সহ ১ চাঞ্চল্য বড়খলায় , বেড়ানোর প্রলোভন দিয়ে ১৬ বছরের এক কিশোরীকে নিয়ে গিয়ে গণধর্ষণ প্রেমিক সহ আরেক যুবকের । ঘটনাটি ঘটেছে গত ২০ নভেম্বর কাছাড় জেলার বড়খলায়। এ মর্মে কিশোরীর দিদিমা বড়খলার থানায় একটি এজাহার দায়ের করেন । মামলা নম্বর ২১০/২২ মামলাটি ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ডি)/৩৬২/৩৪ ধারায় পুলিশ নথিভুক্ত করেছে । কিন্তু এখনও কোনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারিনি পুলিশ । এই অভিযোগ করেছেন কিশোরী টির দিদিমা।

সংবাদ 4- মহারাষ্ট্রের চাঁদপুরে রেলস্টেশনে একটি ফুট ব্রিজ ভেঙ্গে পড়ে ২০ জন আহত হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে চঞ্চলের সৃষ্টি হয়েছে। এখন অবধি কোন মৃত্যুর খবর নেই। কয়েকজন গুরুতর রূপে আহত হয়েছেন। ৮ জনের অবস্থা সংকট জনক বলে জানা গেছে। ৬০ ফুট এই ফুড ব্রিজটি হঠাৎই ভেঙ্গে পড়ে। যাত্রীরা যখন রেলস্টেশনের এক নম্বর প্লাটফর্ম থেকে ৪ নম্বরে যাচ্ছিলেন তখন এই দুর্ঘটনাটি ঘটে।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 5-করিমগঞ্জ সিভিল হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে এক শিশুর, এমনই এক অভিযোগ উত্থাপন করলেন মৃত শিশুর পরিবারের লোকেরা। ঘটনার বিবরণ জানাতে গিয়ে শহর সংলগ্ন টিলাবাজার এলাকার ছুবুর আলী বলেন রবিবার ভোর চারটার সময় ১ মাস ২৩ দিন বয়সের একটি অসুস্থ শিশুকে নিয়ে তারা চিকিৎসার জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে আসলে ইমারজেন্সিতে থাকা কর্তব্যরত চিকিৎসক কিছু ঔষধ লিখে দেওয়ার পর শিশুটিকে হাসপাতালের তিন তলায় নিয়ে যাওয়ার নির্দেশ দেন।

চিকিৎসকের নির্দেশমতো শিশুটিকে সেখানে নিয়ে যাওয়ার পর সেখানে কোন ডাক্তার পাননি তারা, এমনকি কর্তব্যরত নার্সরাও কোন গুরুত্ব দেননি বলে অভিযোগ তাদের। তাছাড়া শিশুটিকে হাসপাতালের মেঝেতে রাখা হয়েছে বলেও সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন মৃত শিশুর পরিবারের লোকেরা। পরে সকাল ৮ টায় শিশুটির মৃত্যু হওয়ার পর নার্সরা মৃত শিশুটিকে আইসিইউতে নিয়ে গেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ছুবুর আলি।

সংবাদ 6-মিশন ভূমিপুত্র সরকারী পোর্টালের তালিকায় নেই কাছাড়,করিমগঞ্জ ও হাইলাকান্দির নাম ক্ষোভ অসম চাহ এবং প্রাক্তন চা জনজাতি জলহা সমাজের।এদিন শিলচর প্রেস ক্লাবে জলহা সমাজের কর্মকর্তারা এক সাংবাদিক সন্মেলন ডেকে ক্ষোভের কথা তুলে ধরেন। তারা জানান, জলহা সমাজের লোকজন ওবিসিতে অন্তর্ভুক্ত ছিলেন।

পোর্টালে বরাকের তিন জেলার নাম উধাও থাকায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন জলহা সমাজের লোকজনেরা।ওবিসির জন্য আবেদন করতে পারছে না পড়ুয়ারা।বরাকের জলহা সমাজকে পোর্টালে অন্তর্ভুক্ত করতে মুখ্যমন্ত্রীর দৃষ্টিকার্ষণ করেন তারা।এদিনের সাংবাদিক সন্মেলনে ছিলেন সাধারণ সম্পাদক হাকিম উদ্দিন, রহিম উদ্দিন শেখ,জহর উদ্দিন,কুতুব উদ্দিন প্রমুখ।

Advertisement | InfoCom Solutions
Follow Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *