১ কাশ্মীর ফাইল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানোর যোগ্য নয়/মন্তব্য জুরি কমিটির সভাপতির
২ শিলচরের জিসি কলেজ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পাচ্ছে
৩ ডলুর গ্রিনফিল্ড এয়ারপোর্টের অনুমোদন দিল এয়ারপোর্ট অথরিটি/জানালেন হিমন্ত
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – কাশ্মীর ফাইল সিনেমাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানোর উপযোগী নয়। এটি একটি প্রোপগোন্ডা ও ভক্তিধর্মী সিনেমা। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি কমিটির সভাপতি নাজাম লাপেড এই মন্তব্য করেছেন। তিনি বলেন, এ ধরনের সিনেমা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানোর যোগ্য নয়। কোন শৈল্পিক মান নেই এই সিনেমার। লাপেটের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তার মধ্যে তীব্র সমালোচনা করেছেন অভিনেতা অনুপম খের ও কাশ্মীর ফাইল সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রী। জুরি কমিটির আরেক সদস্য সুদীপ্ত সেন বলেছেন এটি লাপেডের নিজস্ব বক্তব্য।

সংবাদ 2- ডলুতে গ্রীনফিল্ড বিমানবন্দরের অনুমোদন এয়ারপোর্ট অথরিটি দিয়েছে। এখন প্রয়োজন কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রকের অনুমোদন। আজ শিলচরের সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি বলেন ডলুতে বিমানবন্দর নির্মাণ নিয়ে প্রাথমিক একটি সাফল্য পাওয়া গেল। সিভিল এভিয়েশন মন্ত্রকের সবুজ সংকেত পেলেই গ্রীনফিল্ড এয়ারপোর্ট চূড়ান্ত হয়ে যাবে। ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রীর ডলূতে গেলে শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়েন।

সংবাদ 3- শিলচরের ঐতিহ্যবাহী জিসি কলেজ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হচ্ছে।এই সিদ্ধান্ত নেওয়া হয় শিলচরের কেবিনেট বৈঠকে। ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন এই কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়েছে। এখন থেকে এটি একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচালিত হবে। কেবিনেটের আরো কিছু সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, শিলচরে রামনগর থেকে টাংক রোড অবধি একটি ফ্লাইওভার হবে। শিলচর মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি ব্লক তৈরি করা হবে যার জন্য ব্যয় হবে ২২৭কোটি টাকা। এই ব্লকে থাকবে ২০০ টি শয্যা।এভাবে বরাকের জন্য একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী।
সংবাদ 4- করিমগঞ্জ জেলার রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের কেন্দ্র বিন্দু রামকৃষ্ণনগর শহর সংলগ্ন মেডিক্যাল কলেজের জন্য ৬৫০ কোটি টাকা মঞ্জুর করলো রাজ্য সরকার, খুশির জোয়ার রামকৃষ্ণনগরে।বহু প্রতীক্ষিত করিমগঞ্জ জেলার প্রস্তাবিত মেডিকেল কলেজ অবশেষে রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের কেন্দ্র বিন্দু রামকৃষ্ণনগর শহর সংলগ্ন নির্ধারিত স্থানে হচ্ছে।এতে চুড়ান্ত ছিল-মোহর মেরে দিয়েছে ড০ হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন অসম কেবিনেট।
মঙ্গলবার শিলচর শহরে অনুষ্ঠিত কেবিনেট বৈঠকে রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের রামকৃষ্ণনগর শহরের মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য ৬৫০কোটি টাকার অর্থ মঞ্জুরির ঘোষণা করেছে রাজ্য সরকার। এই ঘোষণার সাথে সাথেই রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের একমাত্র প্রাণ কেন্দ্র রামকৃষ্ণনগর শহরে খুশির জোয়ার পরিলক্ষিত হয়। রামকৃষ্ণনগর শহর মণ্ডল বিজেপির কার্যালয় প্রাঙ্গণে আতশবাজি ফোটিয়ে আনন্দের বহিঃপ্রকাশ করেন বিজেপি কর্মী সহ শহরাঞ্চলের মানুষ।

Follow Us
সংবাদ 5- বনতারাপুরে শৌচালয় থেকে অর্ধনগ্ন অবস্থায় গৃহ পরিচালিকার মৃতদেহ উদ্ধার, খুনের সন্দেহ পরিচালিকার পরিবারের।শৌচালয় থেকে অর্ধনগ্ন অবস্থায় গৃহ পরিচালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনায় বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে কচুদরম থানা এলাকার সুন্দরী জিপির বনতারাপুর গ্রামের গলাসিনা বাজার এলাকায়। ঘটনাটি সংঘটিত হয়েছে মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ।
ঘটনার বিবরণে জানা যায় বনতারাপুর গ্রামের বাসীন্দা বাচা সিংহ কর্মসুত্রে মিজোরাম থাকেন। আর বাড়িতে একা থাকেন তার পত্নী শ্যামা সিংহ আর এ অবস্থায় মনিনগর এলাকার নমিতা রাই নামের বিধবা মহিলার একমাত্র মেয়ে বছর আটারোর সুনিতা রাই ওরফে কৃষ্ণাকে পরিচালিকার কাজে রাখেন। সকালে তার বাড়ির শৌচালয় থেকে গৃহ পরিচালিকার অর্ধনগ্ন অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


