কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

3 - মিনিট |

১ আসামে ইনারলাইন পারমিট/কেন্দ্রকে হলফনামা দিতে চার সপ্তাহ সময় দিল সুপ্রিম কোর্ট
২ গুজরাট সেতু দুর্ঘটনা/মুরবি পুর প্রশাসনের সিইও সাসপেন্ড
৩ ভাইরেংটিতে অবরোধ /বন্ধ মিজোরামের পণ্য পরিবহন

কে আর সি টাইমস ডেস্ক

সংবাদ 1- আসামে আসামে ইনারলাইন পারমিট মামলায় কেন্দ্রের মতামত জানতে চার সপ্তাহ সময় দিল সুপ্রিম কোর্ট। আজ সুপ্রিম কোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই নির্দেশ জারি করে কেন্দ্রীয় সরকারকে বলেছে এ বিষয়ে তাদের হলফনামা আদালতের কাছে জমা দিতে।

আসাম জাতীয়তাবাদী ছাত্র যুব সংঘর্ষ সমিতি এই মামলা দায়ের করেছে । কোভিড পরিস্থিতির জন্য দু’বছর থেকে মামলার শুনানি বন্ধ ছিল। সারা আসামে ইনারলাইন পারমিট চালু করার দাবি জানিয়ে আদালতের শরণাপন্ন হয়েছিল আসাম জাতীয়তাবাদী সংঘর্ষ সমিতি। প্রসঙ্গত উত্তর পূর্বে মিজোরাম অরুণাচল প্রদেশে ইনারলাইন পারমিট চালু হয়েছে।

সংবাদ 2-গুজরাটে সেতু দুর্ঘটনা নিয়ে প্রাথমিক তদন্তের পর শহরের পুরসভার সিইও কে বরখাস্ত করা হয়েছে। এই ভয়ংকর দুর্ঘটনায় 149 জন মৃত্যু হয়েছে। হঠাৎ সেতু ভেঙ্গে পড়ার ফলে এই ঘটনাটি সংঘটিত হয়। পুলিশ এখন পর্যন্ত এই মামলায় নয় জনকে গ্রেফতার করেছে।

সংবাদ 3-দিল্লি শহরে পরিবেশ দূষণ এতটাই যে পঞ্চম শ্রেণী অবধি রাজ্যের স্কুলগুলিকে বন্ধ করে দিতে হচ্ছে। দিল্লির সরকার এক নির্দেশ জারি করে, পঞ্চম শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। অবশ্য এরপর থেকে স্কুল গুলি খোলা থাকবে। দূষণের জন্য যাতে কচিকাঁচাদের কোন ক্ষতি না হয় তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দূষণ নিয়ন্ত্রণের সরকার আরো কিছু কঠোর পদক্ষেপ নেবে বলে জানান হয় দিল্লির সরকারের পক্ষ থেকে।

সংবাদ 4-ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকে মিজোরামে ৩০৬ নম্বর শিলচর-আইজল জাতীয় সড়কে অনির্দিষ্টকালীন অবরোধ। মিজোরামে পণ্য খালি করে আসা বহির রাজ্যের যানবাহনকে আসতে দিলেও অসমের দিক থেকে কোন বাহন উঠছেনা মিজোরামে। আসতে দেওয়া হচ্ছে না কোন অন্য লরিকেও।

ল্যান্ড অনার অ্যাসোসিয়েশনের ডাকে বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে মিজোরামের ভাইরেংটি আইওসিতে ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে গড়ে তোলা হয়েছে অবরোধ। শতাধিক পিকেটার বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতে নিয়ে জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে বিভিন্ন স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তুলেছেন।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

ফোর লেন সড়ক নির্মাণকে কেন্দ্র করে কম্পেনসেশন ইস্যুতে গত কিছুদিন থেকে মিজোরাম সরকার ও এনএইচআই এর বিরোধ চলে আসছে । ল্যান্ড অনার অ্যাসোসিয়েশনের দাবি, সড়কের পরিসর বৃদ্ধির ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। সরকার তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিচ্ছে না।

বিষয়টি নিয়ে ইতিমধ্যে প্রশাসনিক স্তরে একাধিক বৈঠক হয়েছে তাতে কোন সমাধান না হওয়ায় ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে অনির্দিষ্টকালীন সময়ের জন্য গড়ে তোলা হয়েছে অবরোধ। দাবি পূরণ না পাওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ল্যান্ড অনার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।

সংবাদ 5-থানাতে ভিডিও রেকর্ডিং করা এখন আর কোন অন্যায় নয়। বোম্বে হাইকোর্ট এক রায় এই অভিমত ব্যক্ত করেছে। থানার ভেতরে ভিডিও রেকর্ডিং করা সরকারি গোপনীয়তা আইন লংঘন নয় বলে মনে করে আদালত।বম্বে হাইকোর্টের বিচারপতি মনীশ তার রায় বলেছেন থানার ভিতরে রেকর্ডিং করা যেতে পারে। এটা অন্যায় কিছু নয়। সাম্প্রতিক কিছু ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে এই রায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণভাবে থানায় ভিডিও রেকডিং করতে পুলিশ আপত্তি জানায়। তাই তাই এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংবাদ 6-শুক্রবার সকালে শিলচর মেহেরপুর পাঁচঘরিতে একটি থেকে সেতু থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় এক যুবকের লাশ। ঘটনার বিবরণে জানা যায় সোনাইর বাউরি কান্দি পার্ট ২ এর আহমেদুল হাসান লস্কর নামের বছর ২৬ এক যুবক শিলচর পাঁচ ঘরিতে তার মাকে নিয়ে একটি ভাড়া বাড়িতে থাকতেন। সেখানে থেকে তিনি পাইপ মিস্ত্রির কাজ করতেন ।

আজ ভোর ৫ টা নাগাদধ ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থাননীয়রা। পরে খবর দেন পুলিশ কে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেলে কলেজে পাটান। মৃতের মা সংবাদ মাধ্যম কে জানান

বুধবার রাতে তাঁরা খাওয়া দাওয়া শেষ করে এক সাথে ঘুমান। ৪ টার সময় উঠে দেখেন আহমেদুল বিছানায় নেই। অনেক খুজা খুজি করার পরে ছেলে কে খুজে পাননি পরে তার কাছে খবর আসে সেতুতে ঝুলন্ত অবস্থায় রয়েছে তার ছেলের মৃত্যু এই খবর পেয়ে তিনি ভেঙ্গে পড়েন ‌।

ADVERTISEMENT

Advertisement | InfoCom Solutions
Follow Us
https://tinyurl.com/InfoComSolutions

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *