কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

3 - মিনিট |

১ কাছাড়ের কালাইনে ইটভাটায় অগ্নিকাণ্ডে নিহত চার/ আহত বহু

২ জীবন বীমা নিগমে বেড়ে গেল আদানি গ্রুপের শেয়ার

৩ সততার অন্যান্য নজির /ফেলে রাখা ব্যাগ ভর্তি কয়েক লক্ষ টাকা মালিকের কাছে ফেরত দিলেন দুই ভাই

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – আসামের কাছাড় জেলার কালাইনে একটি ইটভাটায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি শিশু রয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ১৩ জন। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। অনেকেরই অবস্থা গুরুতর ‌। আগুন লাগার ফলে ইটভাটার উঁচু চিমনি নিচে ভেঙ্গে পড়ে যায়। যার ফলে হতাহতের সংখ্যা বেশি বৃদ্ধি পেয়েছে। একটি পরিবারের বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সির সামনে শুধুই যাচ্ছে আর্তনাদ। বরাকের ইটভাটা গুলি কোন সরকারি নিয়ম মেনে না চলার ফলে এই অবস্থা হয়েছে এটাই আজকের ঘটনা প্রমাণ।

Advertisement | InfoCom Solutions
Follow Us

সংবাদ 2- ভারতীয় জীবন বীমা নিগম বা এলআইসিতে আদানি গ্রুপের অংশীদারিত্ব বেড়ে গেল। এ বছর আদানি গ্রুপের এলআইসি তে শেয়ার হয়েছে ৪ শতাংশ। যা গতবার ছিল ১%। এক লাফে আদানির শেয়ার অনেকখানি বেড়ে গেল। এছাড়া অন্য বেসরকারি সংস্থার শেয়ারও বাড়ছে এলআইসিতে।

সংবাদ 3- আট হাজার স্কুল বন্ধ করে দিল উত্তরাখন্ড সরকার। এই স্কুলগুলিতে ছাত্র না আসায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। পর্যাপ্ত ছাত্র না পাওয়া স্কুল চালানো মুশকিল হয়েছে সরকারের পক্ষে তাই এসব স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

সংবাদ 4- শুরু হবে গুয়াহাটি গেটওয়ে ঘাট। জলপথ পরিবহন ব্যবস্থা কে আধুনিক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রহ্মপুত্র নদী তে বিভিন্ন জাহাজ ও নৌকার নঙ্গর করার জন্য এই ঘাট তৈরি করা হচ্ছে। কারণ দেখা গেছে যে সমুদ্রে নঙ্গর করাটা সব সময় সুবিধা জনক থাকে না। ২০২৪ সালের মধ্যে এই গেটের নির্মাণ কাজ সম্পন্ন হবে।

সংবাদ 5- এখনোও সৎ লোক আছেন , কয়েক লক্ষ টাকা পেয়েও সাংবাদিকের সহযোগিতায় মূল মালিককে সমঝে দিলেন দুভাই। এখনও এই ভারতে অনেক সৎলোক আছেন। ব্যাগ ভর্তি টাকা পেয়ে তারা সন্ধান করতে থাকেন টাকার মালিকের। টাকাগুলো সঠিক মালিকের হাতে ফিরিয়ে দিতে তৎপর হয়ে পড়েন দুভাই। অবশেষে সঠিক মালিকের সন্ধান পেয়ে দুভাই মিলে টাকা গুলো ফিরিয়ে দেন। এটা সততার এক জ্বলন্ত নিদর্শন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিনে। কাছাড় জেলার ধলাই থানা এলাকার ইসলামাবাদ গ্রামে। ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের ইসলামাবাদ গ্রামে জাতীয় সড়কের পাশে রয়েছে রাইয়ান বিরিয়ানি নামের একটি ফার্স্ট ফুডের স্টল। বৃহস্পতিবার বিকেলে একটি বোলেরো গাড়ি নিয়ে মিজোরামের দিক থেকে শিলচর অভিমূখে যাওয়া একজন ব্যবসায়ী বিরিয়ানি স্টলে বিরিয়ানি খেতে ঢুকেন। যাওয়ার পথে মূল্যবান নথি সহ কয়েক লক্ষ টাকা ভর্তি ব্যাগ বিরিয়ানি স্টলের চেয়ারে রেখে চলে যান।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

ব্যবসায়িক চলে যাওয়ার কয়েক ঘণ্টা পর স্টলের মালিক রাকিব হোসেন মজুমদার প্রত্যক্ষ করেন চেয়ারের উপর একটি ব্যাগ। সঙ্গে সঙ্গে তিনি তার স্টলের লাগুয়া ভারতীয় স্টেট ব্যাংকের গ্রাহক সেবা প্রতিনিধির বড় ভাই তৈবুর রহমান মজুমদারকে বিষয়টি অবগত করেন। বেগের চেইন খুলে দেখা যায় এতে আছে মূল্যবান কিছু নতিসহ ব্যাগটি টাকা। দুই ভাই মিলে বিষয়টি তাদের বড় ভাই স্থানীয় এক সাংবাদিকের সাথে যোগাযোগ করেন।

সাংবাদিক তাদেরকে পরামর্শ দেন বেগের ভিতরে আইডেন্টি কার্ড কিংবা কোনও কন্টাক্ট নাম্বার আছে কি তা দেখে নিতে হবে । দেখা যায় ব্যাগের ভিতর একটি ডায়েরিতে একজনের নাম ও কন্টাক্ট নাম্বার উল্লেখ রয়েছে, সঙ্গে সঙ্গে সেই নম্বরে যোগাযোগ করা হয়। ফিরিয়ে দেওয়া হয় টাকা। টাকা ভর্তি ব্যাগ ফিরে পেয়ে খুশীতে উতলা হলেন টাকার মালিক । টাকা গুলো যিনি পেয়েছেন সেই তৈবুর রহমান মজুমদার উল্লেখ করেন ২০১৮ ইংরেজি নভেম্বর মাসে তিনি ব্যাগ সমেত ২লক্ষ ৬৫হাজার টাকা হারিয়েছিলেন।

সেই টাকা হারানোর বেদনা তাকে এখনো তাড়া করে, তখন টাকা হারিয়ে তার মনের যে অবস্থা হয়েছিল সেই কথা অনুধাবন করে তিনি দ্রুত টাকার মালিকের সন্ধান করে সেই টাকা মালিকের কাছে পৌঁছে দিতে পেরে ধন্য হয়েছেন ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *