কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

3 - মিনিট |

১ অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ভারত চীন সেনা সংঘর্ষ/ হতাহত নেই, জানালেন রাজনাথ
২ এনআরসি ভিত্তিবর্ষ ৭১ না ৫১? ঠিক করতে আলোচনার নির্দেশ সুপ্রিম কোর্টের
৩ মাদ্রাসা নিয়ন্ত্রণে পোর্টাল চালু করছে কেন্দ্র

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1- অরুণাচল প্রদেশে তাওয়াং য়ে ভারত ও চীনা সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আজ উত্তাল হয়ে উঠে সংসদ। এসম্পর্কে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেন বিরোধীরা। পরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সংসদে বলেন গত ৯ ডিসেম্বর কিছু চিনা জ ওয়ান নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করে। তখন ভারতের সেনাবাহিনী তাদের বাধা দেয়। দুপক্ষের কিছু সংঘর্ষ হলেও ভারতের কোন সেনার মৃত্যু হয়নি বা কেউ আহত হননি।

ভারতীয় সেনারা বীরত্বের সঙ্গে চীনের এই আক্রমণ মোকাবিলা করেছে। অন্যদিকে বিরোধীদের বক্তব্য হল ৯ ডিসেম্বর যে ঘটনা ঘটেছে তারপর তিনদিন কেন সরকার এ বিষয়ে চুপ রইলো। এর অর্থ কি সরকার চীনের প্রতি নরম মনোভাব দেখাচ্ছে। এ নিয়ে বিরোধীরা সংসদ থেকে ওয়াকআউট করেন।

সংবাদ 2-এনআরসির ভিত্তি বর্ষ একাত্তর না 51 হবে এ নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনায় বসার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এসম্পর্কে পরবর্তী শুনানি আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আজ সুপ্রিম কোর্টে সম্মিলিত মহাসংঘের দাখিল করা এক আবেদনের প্রেক্ষিতে শুনানি হয়। মহা সংঘ ১৯৫১ সালকে ভিত্তি বর্ষ করার দাবি জানিয়েছে। যদিও আসু১৯৭১ সালকে ভিত্তি বর্ষ করার পক্ষে যুক্তি দেখিয়ে আদালতে হলফনামা দাখিল করেছে। সুপ্রিম কোর্ট একটি নির্দেশে অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে উভয়পক্ষকে বসে আলোচনার মাধ্যমে বিষয়টি স্থির করতে বলেছে।

Advertisement | InfoCom Solutions
Follow Us

সংবাদ 3 – মাদ্রাসা নিয়ন্ত্রণে পোর্টাল চালু করছে কেন্দ্র। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক নির্দেশিকায় জানানো হয়েছে এখন থেকে স্বীকৃত ও অস্বীকৃত সব ধরনের মাদ্রাসার জন্য কিছু নিয়ম চালু হবে। মাদ্রাসা গুলির যাবতীয় তথ্য একটি পোর্টালে জমা দিতে হবে। কি তথ্য জমা দিতে হবে সে সম্পর্কিত একটি বিবৃতি শীঘ্রই জারি করা হবে। আসাম সরকার এ ধরনের ব্যবস্থা আগেই নিয়েছিল। কেন্দ্র শাসিত অঞ্চল গুলিতে এ বিষয়ে বিবৃতি জারি করবে কেন্দ্রীয় সরকার।

সংবাদ 4- ৬ নম্বর জাতীয় সড়কের কালাইনছড়ার পরিত্যক্ত টোলগেটে ফের একবার স্থানীয় সুপারিবাহী ট্রাক গুলিকে আটকে দিয়েছে কাছাড় পুলিশ। গত দুদিন ধরে জাতীয় সড়কের এই অংশে সুপারিবাহী ট্রাকগুলি দাড়িয়ে থাকায় স্থানীয় মানুষ সহ অন্যান্যদের চলাফেরায় ব্যাঘাত হচ্ছে। বিশেষ করে কালাইনছড়া গুরুদোয়ারার প্রবেশমুখ এসব গাড়ির জন্য পুরোপুরি বন্ধ হয়ে গেছে। প্রায় শখানেক গুয়াহাটিগামী স্থানীয় সুপারির গাড়ি পুলিশ কেন আটকে রেখেছে কেউ জানেন না। এ ব্যাপারে মুখ খুলেছেন গুরুদোয়ারার সেবাইত বলদেব সিং সহ ট্রাকচালকরা

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 5- মৌমাছির আক্রমণের শিকার হচ্ছেন একের পর এক। ইতিমধ্যে এক মহিলারও মৃত্যু ঘটে। গত এক সপ্তাহ ধরে সোনাবাড়িঘাট প্রথম ও দ্বিতীয় খণ্ডে মৌমাছির আক্রমণে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। মঙ্গলবার সোনাবাড়িঘাট জিপিতে ধনেহরি প্রথম খণ্ডে কয়েক জনকে আক্রমণ করে মৌমাছির ঝাঁকে। এরপর এক আতঙ্কময় পরিবেশ সৃষ্টি হয়েছে।

আগুনের ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়াচ্ছেন স্থানীয়রা। সাধারণ যাতায়াতে বাধার মুখে পড়তে হয়েছে। পড়ুয়ারা ঝুঁকি নিয়ে এই জায়গাটি পার হচ্ছেন। সপ্তাহ দিন থেকে আক্রমণ চালাচ্ছে। এনিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সোনাবাড়িঘাট জিপির সভানেত্রীর প্রতিনিধি সামছুল হক বড়ভূইয়া। প্রশাসন ব্যাবস্থা না নিলে বুধবার সড়ক অবরোধের হুমকি দেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *