১ চীন সীমান্তে সংঘর্ষ / ভারতের প্রশংসা করল মার্কিন যুক্তরাষ্ট্র
২ সীমান্ত সংঘর্ষ নিয়ে আজ ফের উত্তপ্ত সংসদ / বিরোধীদের ওয়াকআউট
৩ হিমন্তের নেতৃত্বে মেঘালয়ের চার এনপিপি বিধায়ক বিজেপিতে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – ভারত চীন সীমান্ত সংঘর্ষ নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করল মার্কিন যুক্তরাষ্ট্র। আজ মার্কিন বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, ভারত চিন সীমান্তের ঘটনা প্রবাহের দিকে বিশেষভাবে দৃষ্টি রাখছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি মোকাবিলায় ভারত যে সংযম দেখিয়েছে তার প্রশংসা করেছে মার্কিন বিদেশ মন্ত্রক। ভারতের ভূমিকার প্রশংসা করা হয়েছে।

Follow Us
সংবাদ 2- অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ভারত চীন সংঘর্ষ নিয়ে আজকেও উত্তপ্ত হয়ে উঠে লোকসভা ও রাজ্যসভা। সংসদের দুই সদনেই আজ কংগ্রেস সহ সমস্ত বিরোধী দল ওয়াক আউট করে। ৯ তারিখ এই ঘটনা ঘটার পরও সরকার কেন এটা প্রকাশ্য আনেনি এ নিয়ে তীব্র প্রতিবাদ জানায় বিরোধীরা।
সংবাদ 3- আজ দিল্লিতে বিজেপি অফিসে মেঘালয়ের চার বিধায়ক বিজেপিতে যোগ দিলেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এনপিপির চার বিধায়ক আজ যোগ দিলেন বিজেপিতে। হিমন্ত বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রতি আস্থা রেখে এই বিধায়করা বিজেপিতে এলেন। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে বিজেপি সরকার যেভাবে কাজ করছে সেটা দেখেই তারা আকৃষ্ট হয়েছেন। মোদী সরকারের আমলে উত্তর-পূর্বের উন্নয়ন সবচেয়ে বেশি হয়েছে বলে মন্তব্য করেন হিমন্ত।

সংবাদ 4- ২০ কোটি টাকার নেশা সামগ্রী সহ দুইজনকে আটক করলো করিমগঞ্জ পুলিশ।বাজারিছড়ারা নাগ্রা থানা এলাকায় করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রের ভিত্তিতে এক অভিযানে কন্টেকচড়ার কনেকপুর থেকে একটি বলেরো গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে নেশা সামগ্রী সহ দুইজনকে আটক করেছে পুলিশ।ধৃতদের মধ্যে রয়েছে গাড়ি চালক কবির আহমেদ ও অপরজন গপেন্দ্র দাস।
জানা যায় মিজোরামের চম্পাই থেকে মাদকদ্রব্য নিয়ে বিলাশি বলেরো গাড়ি করে অসম সীমান্তে রাঙামাটি প্রবেশ করে পাচারকারীরা।পাথারকান্দির আছিমগঞ্জে পৌঁছানোর জন্য নিয়ে আসে পাচারকারীরা।কিন্তু গন্তব্যে পৌঁছার আগেই কন্টেকচড়ার ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। যার অনুমানিক বাজার মূল্য ২০ কোটি টাকার মত হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 5- রাজ্য ও কেন্দ্র সরকারের অবহেলায় রাজস্ব হীন শিলচর ওনজিসি বেস ।সত্বর বিহীত পদক্ষেপ নেবার আর্জি জানিয়ে স্মারকপত্র দিল বিডিএফ। কাছাড় ওনজিসি ফরোয়ার্ড বেস যার নতুন নাম আসাম আরাকান ফল্ট বেল্ট এক্সপ্লোরেটরি এ্যাসেট তার রাজস্ব আদায় তলানিতে এসে ঠেকেছে। এভাবে চললে আগামীতে অনুৎপাদনশীল বলে এটি বন্ধও হয়ে যেতে পারে।আজ এই ব্যাপারে শ্রীকোনা ওনজিসি বেসের এ্যসেট ম্যানেজারের হাতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র তুলে দিলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এর সদস্যরা।
পরে এক প্রেস বার্তায় বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে এদিন তাঁদের এএএফবির এ্যসেট ম্যানেজার বিপুল গোঁহাই এর সাথে বিস্তারিত আলোচনা হয়েছে এবং তা থেকে পরিস্কার যে এই বেস থেকে উৎপাদনের কোন সমস্যা নেই। এই প্রসঙ্গে তিনি বলেন যে এর আগে দিল্লি থেকে আগত বিশিষ্ট ভূতত্ববিদ পি কে নন্দীও একই ব্যাপার উল্লেখ করেছিলেন এবং এতদঞ্চলের পেট্রোলিয়াম সম্পদের প্রতুলতাকে তিনি আরব দেশের সাথে তুলনা করেছিলেন। কিন্তু উৎপাদিত গ্যাস বিক্রি করার মতো বাজার তৈরি হচ্ছে না। তাই এ ব্যাপারে উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছে বিডিএফ।
সংবাদ 6- পুলিশের নতুন কমিশনার যুক্ত হলেন দিগন্ত বরা। আজ তাকে এই পদে নি যুক্তি দেওয়া হয়েছে। দিগন্ত পড়া একসময় কাছারের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। আসাম পুলিশের এসপি পর্যায়ে কয়েকটি রদবদল হয়েছে।


