১ শাহরুখ খানের পাঠান ছবি নিয়ে উত্তাল উত্তর ভারত / প্রদর্শন বন্ধ করার দাবি
২ কংগ্রেসকে দুর্বল করে বিরোধী ঐক্য সম্ভব নয় / বলেন জয়রাম রমেশ
৩ অশোক গেহলত অভিভাবক শ্রেণীর / তাকে চ্যালেঞ্জ জানানোর প্রশ্ন উঠে না / বললেন শচীন পাইলট
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – শাহরুখ খানের পাঠান ছবি নিয়ে উত্তর ভারতে বিক্ষোভ তুঙ্গে। বিভিন্ন সংগঠন এই ছবি প্রদর্শন না করার দাবি জানিয়েছে। বিহারের মুজাফফরপুরে আদালতে মামলা দায়ের করেছেন একজন উকিল। উত্তরপ্রদেশের কয়েকটি জায়গায় হিন্দুত্ববাদী সংগঠন এই ছবি বাতিলের দাবি জানিয়েছে। তাদের মতে এই ছবিতে হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। আসামে এই ছবি প্রদর্শন না করার দাবি জানিয়েছেন হিন্দুত্ববাদী নেতা সত্যরঞ্জন বরা। এভাবে সারা দেশ জুড়ে এখন এই ছবি প্রদর্শনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে।

Follow Us
সংবাদ 2 – কংগ্রেসকে দুর্বল করে বিরোধী ঐক্য সম্ভব নয়। এই মন্তব্য করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, কেউ যদি ভাবেন যে কংগ্রেসকে ২০০ টি আসন দিয়ে বিরোধী ঐক্য করবেন তাহলে সেটা কংগ্রেস মেনে নেবে না। শক্তিশালী কংগ্রেসই একমাত্র বিজেপির বিকল্প হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ 3- রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের প্রতি তার কোন চ্যালেঞ্জে মনোভাব নেই বলে জানালেন শচীন পাইলট। তিনি বলেন, গুরুজনদের চ্যালেঞ্জ জানানো যায় না। ৪০ বছর থেকে রাজনীতি করছেন ,তিনি একজন অভিভাবক। তার প্রতি আমার চ্যালেঞ্জের মনোভাব থাকার কোনো কারণ নেই। এভাবে অশোক গেহলটের প্রতি নরম মনোভাব দেখালেন রাজস্থানের কংগ্রেস নেতা শচীন পাইলট। তাদের মন্তব্যে কংগ্রেসের গোষ্ঠী কোন্দল অনেকটাই কমে আসবে বলে মনে করছেন নেতারা।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 4- উধারবন্দের শিবু জাঙ্গাল এলাকায় জলপ্রকল্প উদ্ভোধন করতে গিয়ে প্রতিবাদের মূখে পরতে হল উধারবন্দের বিধায়ক মিহিরকান্তী সোমকে।শনিবার উধারবন্দের খাসপুর জিপির শিবু জাঙ্গাল এলাকার ৯৪লক্ষ ৪১হাজার টাকার নবনির্মিত জলপ্রকল্পের উদ্ভোদন করতে গিয়েছিলেন বিধায়ক মিহির কান্তি সোম। এদিকে নব নির্মিত জল প্রকল্প আজ উদ্ভোধন করা হবে এই খবর শুনে একই জিপি ঘুংঘুরবন্দ এলাকার বাসিন্দারা এসে জলগ্রকল্পের সামনে ধর্নায় বসে পরেন। উনাদের একটাই দাবী সমস্ত গ্রামে জল জীবন মিশনের অধীনে প্রত্যের ঘরে ঘরে জলের লাইন দেওয়া হয়েছে কিন্তু উনাদের এলাকার কয়েকটি পরিবার বাদে।
বার কয়েক টিকাদার ও বাস্তকারকে দাবী জানানোর পর ও কোন ও কাজের কাজ কিছুই হয় নি।তাই আজ বাধ্যহয়ে প্রতিবাদে বসেছেন। ধর্না চলাকালিক জল প্রকল্প উদ্ভোধন করতে এসে পৌছেন বিধায়ক মিহির কান্তী সোম। বিধায়ক মিহিরকে দেখে ধর্নায় উপস্থিত মহিলারা আমাদের গ্রামে জল না দিলে এই প্রকল্প উদ্ভোধন করতে দেওয়া হবে না এই স্লোগান দিতে থাকেন। জল প্রকল্পের গেইটের সামনে ধর্না চলছে দেখে বিধায়ক ডেকে আনেন বাস্তকার দেবব্রত পালকে। ধর্নার কারন কি ? কেনো উনাদের গ্রামের কেয়েকটি পরিবারকে জল দেওয়া হল না কৈফিয়ত তলব করেন। পরে বাস্তকারের কাছ থেকে সব কিছু জেনে বিধায়ক প্রতিবাদকারীদের সাথে কথা বলে আগামী কয়েকদিনের ভিতরে উনাদের প্রত্যেকের ঘরে ঘরে জল পৌচ্ছে যাবে প্রতিশ্রুতি দেন । বিধায়কের কাছথেকে এই প্রতিশ্রুতি পেয়ে প্রতিবাদকারীরা পিছু হাটেন। পরে বিধায়ক এই নব নির্মিত জল প্রকল্প ফিতা কেটে শুভ উদ্ভোধন করেন।
সংবাদ 5- সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষে রবিবার ১৮ ডিসেম্বর বেলা দেড়টায় বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । কর্মসূচির মধ্যে থাকছে আলোচনাসভা ও সাংবাদিকতা পুরস্কার প্রদান ।আলোচনার বিষয় হলো ,”জাতিভেদ বৈষম্যের অবসান না ঘটলে আধুনিক শক্তিশালী রাষ্ট্র গঠন সম্ভব নয় “। অনুষ্ঠানে সাংবাদিকতা পুরস্কার দেওয়া হবে পাঁচ জন সাংবাদিককে ।তাঁরা হলেন অমলকুমার লস্কর , এনামুল কবির লস্কর ,শঙ্কু শর্মা , সিদ্ধার্থকুমার দাস ও সোমশিখা মজুমদার ।এতে সকলের উপস্থিতি কামনা করেছেন নাগরিক সংসদের প্রধান সম্পাদক শংকর দে ।
সংবাদ 6- গতকাল রাত আনুমানিক ৯ ঘটিকার সময় কাছাড় জেলার জয়পুর থানার অন্তর্গত শারদাপল্লীতে জেসিবি’র ধাক্কায় মৃত্যু হয় এক যুবকের। রাত্রি বেলা খাবার খেয়ে বাইরে আসতেই ঘটে এই দূর্ঘটনা। ঘরের পাশে থাকা মাটির টিলা থেকে একটি জেসিবি মাটি কাটতে ছিল সেই সময় মাটি কেটে উপর থেকে নিচের দিকে নেমে আসার সময় পাশে দাঁড়িয়ে থাকা সজল বিশ্বাসের পুত্র অষ্টম শ্রেণীর ছাত্র ১৪ বছরের নাবালক সর্বজীত বিশ্বাসকে পিছনের বকেট দিয়ে সজোড়ে আঘাত করে। সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনরা তাকে নিয়ে ছুটে যান জয়পুর এস.এইচ.সি তে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দলবল নিয়ে ছুটে যান জয়পুর থানার ভারপ্রাপ্ত ওসি সুবিত গগৈ। ঘটনাস্থলে পৌঁছে জেসিবি উদ্ধার করে জয়পুর থানায় নিয়ে যান। এদিকে খবর পেয়ে লক্ষীপুর থেকে সি.আই ও শিলচর থেকে এস.পি নুমল মহাত্ত , এডিশনাল এসপি সুব্রত সেন ছুটে আসেন জয়পুর থানায়। তারা সর্বাবস্থায় পরিবারের লোকজনদের পাশে আছেন বলে পুত্র হারা শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন ও মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। আজ দুপুর ১২টা নাগাদ শিলচর মেডিকেল কলেজ থেকে মৃত দেহ বাড়িতে নিয়ে আসা হয় এবং তার অন্তিম সংস্কার করা হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে । এলাকার প্রতিটি মানুষ এই ঘটনা নিয়ে মর্মাহত ।


