১ ভারত জড়ো যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে যারা দেখা করেছেন তাদের জেরা করছে আইবি / বলল কংগ্রেস
২ লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে পুরনো ফাইল খুললো সিবিআই
৩ অসমের ফের শুরু উচ্ছেদ অভিযান/ বরপেটায় দখলমুক্ত হচ্ছে 400 বিঘা জমি
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1– ভারত জড়ো যাত্রায় যারা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন তাদের জেরা করছে আইবি। আজ কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ করেছেন জয় রাম রমেশ। তিনি বলেন এই যাত্রায় গোপনীয়তা কিছু ছিল না। তাহলে যারা দেখা করেছেন রাহুল গান্ধীর সঙ্গে তাদের কেন জেরা করবে আইবি। যাত্রা কে নিয়ে বিজেপিকে ঘাবড়ে গেছে এটা তার প্রমান। এই মন্তব্য করেন জয় রাম রমেশ।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 2- বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে পুরানো মামলার ফাইল খুললো সিবিআই। বিধানসভা নির্বাচনের আগে এই ফাইল খোলার ঘটনা তাৎপর্যপূর্ণ। লালু প্রসাদ যাদবের সঙ্গে তার ছেলে বিহারের মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ও তার স্ত্রী রাবড়ি দেবীর বিরুদ্ধেও ফাইল খোলা হল।
সংবাদ 3- কাশ্মীরে পন্ডিতদের নিয়ে উপরাজ্যপাল মনোজ সিনহা বিবৃতি জারি করলেন। তিনি বলেন কাশ্মীরী পন্ডিতদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে এটা সত্য কিন্তু এর সঙ্গে ধর্মের কোন সংযোগ নেই। শুধু কাশ্মীরি পণ্ডিতরাই নন কাশ্মীরে নির্মাণকাজে যারা এসেছেন তাদের উপর আক্রমণ চালানো হচ্ছে। ৬০০০ কাশ্মীরি পণ্ডিত কে চাকরি দেওয়া হয়েছে। কিন্তু তারা নিরাপত্তা না পেয়ে চাকরিতে যোগ দিতে পারছে না। এই সমস্যার সমাধান অবশ্যই হবে। কিন্তু ধর্মীয় কারণেই কাশ্মীরীদের পন্ডিতের উপর নির্যাতন চলছে তা ঠিক নয়
সংবাদ 4- ভারতে বৃদ্ধি পেয়েছে কোভিড।আরো চার জন বিদেশির শরীরে করোনার বীজানু পাওয়া যায়। এছাড়া দৈনিক করোনাতে আক্রান্তের হার বেড়ে চলছে। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে ,এখনই উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।
সংবাদ 5- অসমের বরপেটায় শুরু হলো উচ্ছেদ অভিযান। জমি উদ্ধার করতে এবার নেমেছে বিশাল পুলিশ বাহিনী। দুদিন আগে বটদ্রবার উচ্ছেদের পর এবার বড় উচ্ছেদে নামলো আসাম সরকার। বরপেটা জেলাশাসক জানিয়েছেন এই এলাকার সতের জমির দখল করে রেখেছে ৪৫টি পরিবার। এদের তিনবার উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। তাই এখন বাধ্য হয়ে অভিযান চালাতে হচ্ছে।

সংবাদ 6- অসমের করিমগঞ্জ জেলায় বিষ ঢেলে দেওয়ার ফলে লঙ্গাই নদীতে মরছে মাছ।করিমগঞ্জের লাঙ্গাই নদীতে বিষ ঢেলে দেওয়া হয়েছে বলে সন্দেহ স্থানীয়দের। নদীতে ভাসমান হাজার হাজার মাছ ধরা পড়ছে জেলেদের জালে। বোয়াল কাতলা আইড় সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে যাচ্ছেন স্থানীয় মানুষ সহ জেলেরা। কেউ কেউ মাছ ধরতে ব্যস্ত, আবার অন্যদিকে কেউ কেউ এনিয়ে আতঙ্কিত।
স্থানীয়দের মতে, বছরের এই সময়ে লঙ্গাই নদীতে বিষ ছেড়ে দেওয়া হয়, এবং এই বছরও এমনটাই করেছে দুষ্কৃতীরা। এবার এনিয়ে আতঙ্ক বিরাজ করছে লঙ্গাই এলাকা সহ পুরো করিমগঞ্জ শহরে।এদিকে স্থানীয় এক প্রতিনিধি সহ এলাকার মানুষের কাছ থেকে দাবি উঠছে ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্ৰহণের।


