কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১ রাহুল গান্ধীকে রামের সঙ্গে তুলনা / প্রতিবাদ বিজেপি র
২ ভ্যাকসিনের দাম ১ হাজার টাকা/ অনুমোদন দিলো কেন্দ্র
৩ প্রচন্ড শীতে জবুথবু গোটা উত্তর পূর্বাঞ্চল

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – রাহুল গান্ধীকে রামের সঙ্গে তুলনা করায় তীব্র প্রতিবাদ জানালো বিজেপি। সম্প্রতি উত্তর প্রদেশে ভারত জড়োযাত্রা সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে দলের প্রদেশ সভাপতি সালমান খুরশিদ বলেছিলেন রাহুল গান্ধী রামের মত ।তিনি একজন তপস্বী। রামচন্দ্র যেমন সব জায়গায় যেতে পারেননি ।আমরা ঠিক সেই ভাবে তার অনুগামী ভরত হয়ে সব জায়গায় যাব। সালমান খুশিদের এই মন্তব্য নিয়ে বিজেপি বলেছে এতে হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হয়েছে।

সংবাদ 2- ন্যাজাল ভ্যাকসিনের দাম জানালো কেন্দ্র।জিএসটি সহ দাম পড়বে এক হাজার টাকা। নতুন করে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে দেশে। ইতিমধ্যে বিদেশ ফেরত কয়েকজন আক্রান্ত। তাঁদের শরীরে সাব-ভ্য়ারিয়েন্ট বিএফ.৭ রয়েছে কি না, তা বোঝা যাবে জিনোম সিকোয়েন্সিংয়ের পরই। এরই মধ্যে করোনা যুদ্ধে আরও একটি হাতিয়ার এসেছে দেশে। ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল ভ্যাকসিন।

গত সপ্তাহেই তা অনুমোদন করেছে স্বাস্থ্যমন্ত্রক। আজ তার দাম নির্ধারণ করল কেন্দ্র। জানা গিয়েছে, জিএসটি-সহ তার দাম পড়বে ১০০০ টাকা। একটি ভায়াল থেকে দু’জন পাবেন ডোজ। মূলত বুস্টার ডোজ হিসেবে এটি ব্যবহার করা যাবে। গত শুক্রবার ভারত বায়োটেকের তৈরি ‘ইনকোভ্যাক’ নামের ন্যাজাল স্প্রে বুস্টার ডোজ হিসেবে প্রয়োগের অনুমোদন পাওয়ার পর থেকেই আমজনতার মনে প্রশ্ন ছিল, সূচবিহীন নাকের ড্রপের দাম কত হবে? শুক্রবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ন্যাজাল ভ্যাকসিনকে বুস্টার ডোজ। হিসেবে অনুমোদন দেওয়া হল। বলা হচ্ছে, ওমিক্রনের মতো স্ট্রেনের দাপট রুখতে সক্ষম এই ভ্যাকসিন। পাশাপাশি নতুন করে কোভিডবিধিও জারি করতে চলেছে স্বাস্থ্যমন্ত্রক। কো-উইন ওয়েবসাইটের মাধ্যমে মিলবে বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 3- করোনা মহামারীর বাড়বাড়ন্ত রুখতে ফের কোমর বাঁধছে দেশ। তার মধ্যেই বিশ্ব স্বাস্থ‌্য সংস্থার তরফে ‘প্রি-কোয়ালিফিকেশন’ বা প্রাথমিক অনুমোদন পেল ‘হেটেরো’ সংস্থার তৈরি ওষুধ, নিরমাকম। এটি একটি ওরাল ড্রাগ, যা করোনা প্রতিরোধে সক্ষম বলে দাবি হায়দরাবাদের প্রস্তুতকারী সংস্থা হেটেরো। এটি ফাইজারের তৈরি ওর‌াল অ‌্যান্টি-ভাইরাল ড্রাগ, ‘প‌্যাক্সলোভিড’-এর জেনেরিক ভার্সন। এই ‘প‌্যাক্সলোভিড’কে হু-এর তরফে অতি সংকটজনক রোগীদের জন‌্য সঠিক ওষুধ বলে গণ‌্য করা হয়েছিল। ফলে কোভিড মোকাবিলায় চিকিৎসকদের হাতে এল একটি বাড়তি হাতিয়ার। তবে প্রেসক্রিপশনে লেখা না থাকলে এই ওষুধ মিলবে না। সংস্থা চূড়ান্ত অনুমোদন দিল নিরমাকমকে।

সংবাদ 4- সারা দেশে আজ থেকে শুরু হয়েছে করোনা নিয়ে মকড্রিল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে সারাদেশে একই দিনে এই মকড্রিল করা হয়েছে। কোভিদের চতুর্থ ঢেউ মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালগুলি যাতে কোভিড মোকাবিলায় প্রস্তুত থাকে তার প্রচেষ্টা চালানো হচ্ছে।

সংবাদ 5- সংগঠনকে বিস্তার করতে এবার ফ্যামিলি শাখা খুলছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সং ঘ। বিদেশেও
এধরনের শাখা খোলা হবে। আর এস এস এসের একশ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবারের ভেতরে আরএসএস এর মত আদর্শ প্রচারের ব্যবস্থা করা হয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে সংগঠন বিস্তারে এই পদক্ষেপ নিয়েছে শতাব্দী প্রাচীন এই সংগঠনটি।

সংবাদ 6- প্রচন্ড শৈত্যপ্রবাহে গোটা উত্তর পূর্বাঞ্চ ল। আজ ডিব্রুগড় জেলার মরানে প্রচন্ড তুষারপাত হয়েছে। এক কথায় গোটা আসামকে আজ কাশ্মীর মনে হচ্ছিল। তাপমাত্রা অত্যন্ত নিম্নগামী। আবহাওয়া দপ্তরের পূর্বাভাষে জানানো হয়েছে উত্তর-পূর্বের সাত রাজ্যে আগামী সাতদিন প্রচন্ড শীত পরিলক্ষিত হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *