১ রাহুল গান্ধীর নিরাপত্তায় কোন ত্রুটি ছিল না / বলল বি এস এফ
২ চন্দ্রবাবু নাইডুর রোড শোতে পদস্পৃষ্ঠ হয়ে ৮ জনের মৃত্যু
৩ কোভিড বাড়ছে দেশে / আজ মৃত্যু তিনজনের / নতুন এসওপি জারি
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – রাহুল গান্ধীর নিরাপত্তা কোন ধরনের ত্রুটি ছিল না। তিনি নিজেই নিরাপত্তার প্রটোকল ভেঙ্গেছেন। এই সাফাই দিল সিআরপিএফ। কংগ্রেসের মহাসচিব কেসি বেনুগোপালের অভিযোগের জবাবে সিআরপিএফ বলেছে ২০২০ সাল থেকে রাহুল গান্ধী নিরাপত্তার যে সমস্ত নিয়ম থাকে সেগুলো ভঙ্গ করে আসছেন। কিনিরাপত্তা দেওয়া হবে সেটা অনেকটাই নির্ভর করে তিনি নিরাপত্তা দিচ্ছেন তার উপর। বেনুগোপাল অভিযোগ করেছেন ভারত জড়ো যাত্রা দিল্লিতে প্রবেশের পর রাহুল গান্ধীর নিরাপত্তা কর্মীদের কোন নিয়ন্ত্রণ ছিল না। সিআরপিএফ এই অভিযোগ অস্বীকার করেছে।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 2- দেশের কোভিডের প্রকোপ ধীরে ধীরে বাড়ছে। আজ২৪৯ জনের কোভিভ পজিটিতে পাওয়া গেছে এর মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে। এদিকে কেন্দ্রীয় সরকার আজ করনা নিয়ে নতুন প্রটোকল জারি করেছে। চীন জাপান দক্ষিণ কোরিয়া থাইল্যান্ড হংকং ছটি দেশ থেকে আসা বিমান যাত্রীদের করা বাধ্যতামূলক প্রটোকলে উল্লেখ করা হয়েছে।
সংবাদ 3- প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর রোড শোতে প্রচন্ড ভিড়ে মৃত্যু হয়েছে আট জনের। তেলেগু দেশম পার্টির একটি সমাবেশে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় পরে আরো পাঁচ জন মারা যায়।
সংবাদ 4- নেতা রাহুল গান্ধী যদিও কংগ্রেসের সভাপতি নন কিন্তু কেউ যদি বলেন নেতা রাহুল গান্ধী নন তাহলে তিনি ভুল করবেন। এই মন্তব্য করেছেন উত্তর প্রদেশ প্রদেশ কংগ্রেস সভাপতি সলমান খুরশিদ। তিনি বলেন কংগ্রেসের অনেক নেতা আছেন আমি একজন নেতা। কিন্তু আসল নেতা রাহুল গান্ধী।
সংবাদ 5- প্রয়াত কংগ্রেস নেতা কর্ণেন্দু ভট্টাচার্যের শোক জানাতে তাঁর বাড়িতে যান অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরা। বৃহস্পতিবার তিনি বিমানবন্দর থেকে শ্রমিক নেতা রাধেশ্যাম উপাধ্যায়ের বাড়িতেও গিয়ে শ্রদ্ধা জানান । কর্ণেন্দু ভট্টাচার্যের স্ত্রী ও দুই মেয়ে এর হাতে শোক বার্তা তুলে দেন ভূপেন বরা।এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া বিধায়ক রকিবুল হুসেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার অপূর্ব ভট্টাচার্য
সংবাদ 6- অসমে বিদ্যুতের ইউনিট প্রতি ৩০ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আজ ‘অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স এসোসিয়েশন’র কাছাড় জেলা শাখার পক্ষ থেকে শহিদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মন্মথ নাথ। তিনি বলেন রাজ্যের বিদ্যুৎ বিভাগ গ্ৰাহকদের সমস্যা সমাধানের পরিবর্তে কিছু দিন অন্তর অন্তর বিদ্যুতের মাশুল বৃদ্ধি করে চলছে। এমনিতেই বিগত কয়েকমাস থেকে সাধারণ গ্রাহকদের কাছ থেকে ইচ্ছেমতো বৰ্দ্ধিত হারে বিদ্যুৎ বিল পাঠিয়ে অতিরিক্ত টাকা সংগ্রহের নানা অভিযোগ উত্থাপিত হয়েছে।


