কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

3 - মিনিট |

১- ২০২৪ সালের লোকসভা নির্বাচনের রাহুল গান্ধী হবেন বিরোধীদের মুখ/ বললেন কমল নাথ
২- অনেক কিছু শিখছি আরএসএস এর কাছ থেকে/মন্তব্য রাহুল গান্ধীর
৩- সীমান্ত সুরক্ষা নিয়ে চিন্তা করার কিছু নেই/আশ্বাস দিলেন অমিত শাহ

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1– রাহুল গান্ধী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী। বললেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। তিনি বলেন রাহুল গান্ধী ক্ষমতার জন্য রাজনীতি করেন না। তাই বিজেপিকে প্রতিহত করতে গেলে তিনিই হতে পারবেন যোগ্য প্রার্থী। এর আগে সভাপতি মল্লিকার্জুন খাড়গেও এই মন্তব্য করেন।

সংবাদ 2- আরএসএস বা বিজেপি যখনই আমাকে আক্রমণ করে তখনই আমি অনেক কিছু শিখতে পারি। তাই আরএসএস আমার কাছে গুরু। এই মন্তব্য করলেন রাহুল গান্ধী। ভারত জড়োযাত্রায় তিনি অনেক কিছু শিখেছেন বলে জানা ন। এদিকে রাহুল গান্ধীর এই মন্তব্যের সমালোচনা করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাহুল গান্ধী যদি আরএসএসকে গুরু মানেন তাহলে নাগপুরে যাচ্ছেন না কেন।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 3- ভারত চীন সীমান্ত নিয়ে চিন্তা করার কোন প্রয়োজন নেই। কর্ণাটকে একজন সভায় এই মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন 24 ঘন্টা এখানে সেনা মোতায়ন রয়েছে। তাই এ নিয়ে চিন্তা করার কোন প্রয়োজন নেই। সেনাবাহিনী তার কাজ করে যাচ্ছে। কর্নাটকে কদিন থেকে ঘাটি করে আছেন অমিত শাহ।এই রাজ্যের সামনে নির্বাচন। তাই এখানে বিজেপির মজবুত করতে তিনি। কাজ করে যাচ্ছেন।

সংবাদ 4- অসমের চার জেলাকে মানচিত্র থেকে বিলুপ্ত করা হলো। এই জেলাগুলোকে তাদের আগের জেলার সঙ্গে যুক্ত করা হলো। আজ দিল্লিতে কেবিনেট বৈঠকের পর একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন জন স্বার্থের ও দেশের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এতে অনেকেই আঘাত পেতে পারেন। এর জন্য তিনি ক্ষমা প্রার্থী বলে জানান।

সংবাদ 5- ডিলিমিটেশন গাইডলাইন বর্হিভুত হলে বিরোধিতা: কমলাক্ষ দে পুরকায়স্থে। ডিলিমিটেশন নিয়ে কমলাক্ষ দে পুরকায়স্থর এক ই কথা গাইডলাইন মেনে তা করা হোক। গাইডলাইন বর্হিভুত হলে বিরোধিতা করবেন। ২০১১ সালের সেনসাস মতে হোক সরকারের কাছে বিশেষভাবে দাব করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। ডিলিমিটেশন নিয়ে সোজাসাপ্টা বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। সমষ্টি নির্ধারণ নিয়ে কুচকাওয়াজ বর্তমানে তাতে খানিকটা বিস্মিত হন বিধায়ক।

সংবাদ 6 – আজ শিলচর প্রেস ক্লাবে সাংবাদিক ও সাংবাদিক পরিবারদের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এত শহরের বিশিষ্ট ডাক্তাররা স্বাস্থ্য পরীক্ষা করেন। বিশিষ্ট সাংবাদিক অতীন দাস ও পরেশ দত্ত তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। প্রায় ২০০ জন এই শিবিরে অংশ নে

সংবাদ 7-পাঁচ দিন ধরে নিখোঁজ আমড়াঘাটের তরুণ ব্যবসায়ী অপু পাল,অক্ষত উদ্ধারের কাতর আর্জি পরিবার সহ আত্মীয় পরিজনদের। অপহরণের সন্দেহ, কাল থেকে আন্দোলনে নামচেন আমড়াঘাটের ব্যবসায়ীরা।  শিলচর ফাটক বাজারে দোকানের সামগ্রী ক্রয় করতে গিয়ে গত মঙ্গলবার  নিখোঁজ হন আমড়াঘাট তরুণ ব্যবসায়ী তথা প্রয়াত অরুণ পালের ছেলে অপু পাল। এদিকে নিখোঁজের পাঁচদিন অতিক্রম হলেও এখনো তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। আর এ অবস্থায় উৎকণ্ঠায়র মধ্যে দিন কাঠাচ্ছেন মা, পত্নী, ভাই বোন সহ আত্মীয় পরিজনরা। শনিবার সংবাদ মাধ্যমে সঙ্গে কথা বলতে গিয়ে নিখোঁজ ব্যবসায়ীর মা ও ভাই অর্পণ পাল ছেলেকে অক্ষত উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনের কাছে কাতর আর্জি জানান। 

এদিকে পাঁচ দিনের মধ্যে  তরুণ ব্যবসায়ী অপু পাল উদ্ধার না হওয়াতে তাকে  অপহরণ করা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করা হচ্ছেন। শনিবার আমড়াঘাট বাজারে এক সভায় করে রবিবার সকল ১০ টার মধ্যে অপুর কোন সন্ধান পাওয়া না গেছে আমড়াঘাট বাজার বন্ধ রেখে আন্দোলন সাব্যস্ত করা হবে বলে হুশিয়ারি দেন আমড়াঘাট বাজারের ব্যবসায়ী ও এলাকার নাগরিকরা। এদিন সভা শেষে  আমড়াঘাট বাজার শেডে এক সাংবাদিক সম্মেলন করে বাজার কমিটির সভাপতি কৃপেশ পাল, বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি সোমেন দাশ, প্রাক্তন সভাপতি সুবোধরঞ্জন দাস, বজরং দলের কর্মী পিংকু পাল তাদের অবস্থানের কথা তোলে ধরেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *