কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

3 - মিনিট |

১ নোট বন্দি ঠিক ছিল / রায় দিল সুপ্রিম কোর্ট
২ মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্তদের রেহাইর আবেদন খারিজ করলো বোম্বে হাইকোর্ট
৩ ডিসেম্বরে জিএসটি বৃদ্ধির হার ১৫ শতাংশ বেড়েছে / জানালো কেন্দ্র

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – সোমবার সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ জানাল নোট বাতিলের সিদ্ধান্তে আইনত বৈধ ছিল। আরও বলা হয় রিজার্ভ ব্যাংকের সঙ্গে ছ’মাস ধরে আলোচনার পরই নোটবন্দির সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। এইসঙ্গে এদিন নোটবন্দী বিরোধি যাবতীয় মামলা খারিজ করে শীর্ষ আদালত।কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। যেমন, শুধু মোদির সিদ্ধান্ত? নাকি রিজার্ভ ব্যাংকের সঙ্গে আলোচনার পর ঘোষণা, সংসদীয় প্রক্রিয়া কী ছিল? নোট বাতিলের ফলে কী কী লাভ হয়েছে দেশের? এমন প্রশ্নে মোট ৫৮টি মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে।

গত কয়েক মাসে ধরে যার শুনানি চলছিল বিচাপতি আবদুল নাজিরের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে। সোমবার সুপ্রিম কোর্ট জানাল, কেন্দ্রীয় সরকারের আর্থিক কোনও সিদ্ধান্তকে পালটে দেওয়া যায় না। এমনকী কীভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বিবেচনা করেও কেন্দ্রের সিদ্ধান্ত বদলানো যায় না। এছাড়াও রিজার্ভ ব্যাংকের সঙ্গে আলোচনার পরই যে সিদ্ধান্ত নেয় কেন্দ্র, তাও জানিয়েছেন বিচারপতিরা।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 2- মালেগাও বোমা বিস্ফোরণের মামলায় অভিযুক্তদের রায় দিতে জারি করা আবেদন পত্র খারিজ করে দিল মুম্বাই হাইকোর্ট। অন্যতম অভিযুক্ত ছিলেন সাংসদ প্রজ্ঞা স্বামী। এই বিস্ফোরণ পাঁচজনের মৃত্যু হয়েছিল।

সংবাদ 3 – কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হল, ডিসেম্বর মাসে ১৫ শতাংশ বেড়েছে জিএসটি সংগ্রহের হার। এক মাসে সংগৃহীত জিএসটির পরিমাণ দেড় লক্ষ কোটি টাকা। প্রসঙ্গত, নভেম্বর মাসে বেশ কমে গিয়েছিল জিএসটির পরিমাণ। তিন মাসে সবচেয়ে কম জিএসটি সংগ্রহ করা হয়েছিল নভেম্বরে। কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে, টানা দশ মাস জিএসটির পরিমাণ এক লক্ষ ৪০ হাজার কোটির গণ্ডি টপকাল। তবে পাশাপাশি রয়েছে উদ্বেগজনক পরিসংখ্যানও। গত ১৬ মাসে ভারতে বেকারত্বের হার সবচেয়ে বেশি। নতুন বছরের প্রথম দিনেই ডিসেম্বরের জিএসটির হিসাব প্রকাশ করেছে কেন্দ্র।

সংবাদ 4- গত এক বছর থেকে আসামে কোন আন্দোলন হচ্ছে না। এতে রাজ্যের আর্থিক উন্নতি হয়েছে। মন্তব্য করে মুখ্যমন্ত্রী এইমাত্র বিশ্ব শর্মা বলেন, আন্দোলন করলে উন্নয়ন হয় না। এখন সব সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে হচ্ছে। আন্দোলন না হওয়ায় তেলের উৎপাদন ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আন্দোলন না হ ওয়ায়এক লক্ষ বেকারকে চাকরি দেওয়া সম্ভব হয়েছে। এভাবে আন্দোলন বিমুখ হওয়ার জন্য তিনি রাজ্যবাসীকে অভিনন্দন জানান।

সংবাদ 5- কাশিপুরে বাইকের ধাক্কায় মৃত্যু ১২ বছরের এক কিশোরের ৷ ঘটনাটি ঘটেছে আসাম-মণিপুর জাতীয় সড়কের কাশীপুর সিআরপিএফ ক্যাম্পের কাছে। এ এস ১০ডি ৭১৬৩ নম্বরের একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দেয় ১২ বছর বয়সী নুর হোসেন মজুমদার। স্থানীয়দের সাথে মোটরসাইকেল চালক তাৎক্ষণিকভাবে নুরকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নূরকে মৃত ঘোষণা করেন।নূরের মৃত্যু ঘোষণার পর মোটরসাইকেল চালক গোপনে পালিয়ে যায়।

সংবাদ 6- ট্রিপার ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে বিজেপির উধারবন্দ মণ্ডলের সংখ্যালঘু মোর্চার সহ সভাপতি সোয়েল আহম্মেদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে । উত্তেজিত জনতা ট্রিপার অগ্নীসংযোগ করে জ্বালিয়ে দেয় ।ঘটনাটি সংঘটিত হয়েছে ১ জানুয়ারি রাত আনুমানিক ১১ ঘটিকায় উধারবন্দ সমষ্টির পাঁচ মাইল এলাকায় lপুলিশ সূত্রে জানা গিয়েছে, সুহেল আহমেদ শিলচর থেকে ঝাপিরবন্দের দ্বিতীয় খণ্ডের বাড়িতে ছোট গাড়ি চালিয়ে যাচ্ছিলেন।

কিন্তু বিপরীত দিক থেকে আসা ট্রিপারের সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষে হয়। ফলে গাড়ির সামনের দিক ভেঙে যায়। এর ফলে গুরুতর আহত হয় সুহেল আহমেদ। দুর্ঘটনার পর ট্রিপার গাড়ির চালক পালিয়ে যায়। এদিকে দুর্ঘটনার পরই উত্তেজিত জনতা ট্রিপার গাড়িতে অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে উধারবন্দ থানার পুলিশ আধিকারিক ও অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় । তারপর গুরুতর আহত অবস্থায় সুহেল আহমেদকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *